শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতীয় হাইকমিশনের ইফতার মাহফিলে জামায়াত নেতারা *** সহজ ভাষায় মহানবী (সা.)-এর জীবনী লিখতে চান আসিফ নজরুল *** ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা *** নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল, অতঃপর... *** পেজেশকিয়ানের ‘দুঃখপ্রকাশ’কে ‘ইরানের আত্মসমর্পণ’ বললেন ট্রাম্প *** এলএনজি সরবরাহ শুরু করেছে কাতার, বাংলাদেশের পথে ট্যাংকার: ব্লুমবার্গ *** হঠাৎ কেন প্রতিবেশী দেশে হামলা বন্ধের ঘোষণা দিল ইরান, নেপথ্যে কী *** ইরানে আজ ‘কঠোর আঘাত হানা হবে’: ট্রাম্প *** সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী *** ইরান ইস্যুতে ‘সাক্ষাৎকার’ দিয়ে যেভাবে বোকা বনে গেলেন রেজা পাহলভি

ভক্তদের চমকে দিলেন সুইফট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভক্তদের চমকে দিয়ে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন পপ তারকা টেলর সুইফট। গতকাল সোমবার (১১ই আগস্ট) রাতে ১২তম স্টুডিও অ্যালবামের ঘোষণা দেন তিনি। অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। খবর বিবিসির।

গতকাল সকালে সুইফটের নতুন অ্যালবাম নিয়ে গুঞ্জনের সূত্রপাত হয় যখন সুইফটের টিম সামাজিক যোগাযোগমাধ্যমে ১২টি ছবি পোস্ট করে। এর পরের গুঞ্জন আরও ছড়িয়ে পড়ে যখন সুইফটের প্রেমিক, এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি জানান, তিনি তার নিউ হাইটস পডকাস্টে অতিথি হয়ে আসছেন। একই সময় সুইফটের অফিশিয়াল ওয়েবসাইটে শুরু হয় মধ্যরাত ১২টা ১২ মিনিট পর্যন্ত কাউন্টডাউন।

সুইফটের আগের অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ ২০২৪ সালে প্রকাশিত হয়েছিল; মুক্তির পরেই এটি স্পটিফাইয়ের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া অ্যালবামের রেকর্ড গড়ে।

এবারের নতুন অ্যালবামের নাম ঘোষণা করা হয় কেলসির পডকাস্টের একটি ক্লিপ দিয়ে, যা প্রকাশের সঙ্গে সঙ্গে সুইফটের ওয়েবসাইটে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত করা হয়। তবে প্রকাশের তারিখ এখনো জানানো হয়নি।

গত বছর রেকর্ড গড়া দ্য ইরাস ট্যুরের পর গান থেকে বিরতি নিয়েছিলেন সুইফট। ২০২৪ সালের ডিসেম্বরেই শেষ হয় ইরাস ট্যুর, যেখানে ৫৩টি শহরে মোট ১৪৯টি শো করেন তিনি। বিশ্লেষকদের ধারণা, ট্যুরটি শুধু ব্রিটেনের অর্থনীতিতেই প্রায় এক বিলিয়ন পাউন্ড যোগ করেছে।

টেলর সুইফট পপ তারকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250