রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

দুই দশক পর গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

দুই দশকের পর এই প্রথম গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুই পর্বের এই সাক্ষাৎকারটি আগামীকাল সোমবার (৬ই অক্টোবর) এবং পরের দিন মঙ্গলবার সকাল ৯টায় বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

আজ রোববার (৫ই অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টা দিকে বিবিসি নিউজ বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমানের ছবি পোস্ট করে এ তথ্য জানানো হয়। । বিবিসি বাংলার সাথে এই সাক্ষাৎকারে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

প্রসঙ্গত, প্রায় ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবন-যাপন করছেন তারেক রহমান। সেখান থেকে ভার্চ্যুয়ালি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। তবে এর মধ্যে সরাসরি কোনো গণমাধ্যমের প্লাটফর্মে কথা বলেননি তিনি। তাই তার সাক্ষাৎকারটি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট। ২০২৪ সালের ৫ই আগস্টের পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। 

এর আগে ২০০৭ সালে এক-এগারোর সেনা সমর্থিত সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে জরুরি অবস্থার সময় কারামুক্ত হয়ে সপরিবারে লন্ডনে চলে যান। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে তার অনুপস্থিতিতে পাঁচ মামলায় সাজা দেওয়া হয়। এছাড়াও দায়ের করা হয় শতাধিক মামলা। তার বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250