শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

সর্বশেষ দুই ম্যাচে খরুচে ছিলেন। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৫৫ রানের পর লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দিয়েছেন ৪৩ রান। দুটি ম্যাচেই উইকেট নিয়েছেন ১টি করে। তবে ৬ ম্যাচে ১১ উইকেট তুলে মোস্তাফিজই এখনো চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারি। 

তাই তার পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে চেন্নাই খেলবে নিজেদের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। যে মাঠে মোস্তাফিজ এবারের আইপিএলে সবচেয়ে সফল, এই মাঠে আরও একবার মোস্তাফিজের ওরপরই ভরসা রাখতে যাচ্ছে তারা।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোস্তাফিজকে ১লা মে পর্যন্ত ছুটি দিয়েছে। এই সময়ের মধ্যে চেন্নাইয়ের ম্যাচ আছে ২৩শে এপ্রিল (লক্ষ্ণৌ), ২৮শে এপ্রিল (হায়দরাবাদ) ও ১লা মে (পাঞ্জাব)। আগামী ৩রা মে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আইপিএল থেকে দেশে ফিরেই জাতীয় দলে যোগ দেওয়ার কথা মোস্তাফিজের। মোস্তাফিজ দেশে ফিরলে মহেন্দ্র সিং ধোনি-মাইক হাসিদের মন খারাপ হবে। 

আরো পড়ুন : চ্যাম্পিয়ন বরিশালকে নগদের ২০ লাখ টাকা উপহারের চেক হস্তান্তর

মোস্তাফিজ বাংলাদেশে ফিরলে চেন্নাইয়ের খারাপ লাগবে বলে সোমবার (২২শে এপ্রিল) ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন হাসি, ‘মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত স্লোয়ার আছে, যেটা বোঝা কঠিন, বিশেষ করে চেন্নাইয়ে (চিদাম্বরম স্টেডিয়ামে)। ও বাংলাদেশে ফিরে গেলে আমাদের খারাপ লাগবে, কিন্তু ওর দেশ ওকে ডাকছে। ও যত দিন থাকতে পারে, তত দিন ধরে রাখতে চাই। আমরা ওর পারফরম্যান্সে সন্তুষ্ট।’

পার্পল ক্যাপ বা বেগুনি টুপি আরেকবার মাথায় তোলার জন্য আজ বড় সুযোগ মোস্তাফিজের সামনে। ১১ উইকেট নেওয়া মোস্তাফিজ ৩ উইকেট নিলেই আবার উইকেটশিকারির তালিকায় শীর্ষে উঠবেন। ৩ উইকেট নেওয়া খুব সহজ কাজ নয়, তবে আজ চিপকের যে মাঠে লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচ, সেখানেই এ বছর সবচেয়ে সফল তিনি। এখন পর্যন্ত চেন্নাইয়ের মাঠে ৩ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। 

চেন্নাইয়ের মাঠে সর্বশেষ ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল, মিচেল স্টার্কদের বোকা বানিয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। তবে লক্ষ্ণৌর বিপক্ষে মোস্তাফিজের সব মিলিয়ে পারফরম্যান্স ভালো নয়। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১ টি, সেটাও সর্বশেষ ম্যাচে চেন্নাইয়ের হয়ে।

আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির বেগুনি টুপিটা এখন যশপ্রীত বুমরার কাছে। মুম্বাই ইন্ডিয়ানসে খেলা এই ভারতীয় পেসার ৮ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। যুজবেন্দ্র চাহাল ও হারশিত প্যাটেলের উইকেটেও ১৩টি করে। এ ছাড়া ১২ উইকেট আছে মুম্বাইয়ের জেরাল্ড কোয়েৎজির।

সব মিলিয়ে মোস্তাফিজের নেওয়া ১১ উইকেট আইপিএলের এক আসরে তাঁর তৃতীয় সর্বোচ্চ। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৭ আর ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। মোস্তাফিজ আজকের পর আর ২ ম্যাচ খেলবেন, উইকেটের হিসাবে তিনি কি তাঁর সেরা মৌসুম কাটাতে পারবেন?

এস/ আই.কে.জে/

মোস্তাফিজুর চেন্নাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250