রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

ঢাকা আহ্ছানিয়া মিশনে একাধিক পদে জনবল নিয়োগ, সর্বোচ্চ বেতন ১ লাখ ১০ হাজার

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বিনিয়োগ কার্যক্রমে দুই ক্যাটাগরির পদে তিনজনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: উপমহাব্যবস্থাপক (অপারেশন)

পদসংখ্যা: ২

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে সহকারী মহাব্যবস্থাপক/ সহকারী পরিচালক অথবা উপমহাব্যবস্থাপক/উপপরিচালক বা সমমান পদে কমপক্ষে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতাসহ মোট ১৫ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৫৫ বছর (অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।

বেতন: মাসিক মোট বেতন ১,১০,৩৫৫ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতি কর্মদিবসের জন্য ২০০ টাকা হারে লাঞ্চভাতা প্রাপ্য হবেন। এ ছাড়া সংস্থার নিয়মানুযায়ী শিক্ষাসহায়ক ভাতা, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতনবৃদ্ধি (ইনক্রিমেন্ট), পদোন্নতি ও ইনস্যুরেন্সের সুবিধা রয়েছে। প্রতি মাসে বিধি অনুসারে মুঠোফোন বিল প্রাপ্য হবেন।

২. পদের নাম: সহকারী মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব, ফিল্ড)

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমবিএস/সমমানের ডিগ্রি থাকতে হবে। সিএ/সিএ-সিসি পাস আবশ্যক। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে কো-অর্ডিনেটর/অর্থ ও হিসাবরক্ষণ ম্যানেজার অথবা সমমান পদে কমপক্ষে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতাসহ মোট ১০ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর (অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।

বেতন: মাসিক মোট বেতন ৮৮,২৩০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতি কর্মদিবসের জন্য ২০০ টাকা হারে লাঞ্চভাতা প্রাপ্য হবেন। এ ছাড়া সংস্থার নিয়মানুযায়ী শিক্ষাসহায়ক ভাতা, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতনবৃদ্ধি (ইনক্রিমেন্ট), পদোন্নতি ও ইনস্যুরেন্সের সুবিধা রয়েছে। প্রতি মাসে বিধি অনুসারে মুঠোফোন বিল প্রাপ্য হবেন।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, দুজন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স, ই-মেইল ও মুঠোফোন নম্বর উল্লেখ করে দরখাস্তসহ পূর্ণ জীবনবৃত্তান্ত সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। এই লিংকে (www.dfed.org.bd) নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে। এ–সংক্রান্ত ২০২৪ সালের ১৫ই নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যারা এর আগে আবেদন করেছেন, তাদের আবেদন বিবেচনাধীন বিধায় পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), প্রধান কার্যালয়, বাড়ি নং-৮৫২, সড়ক নম্বর-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ সময়: ১৫ই এপ্রিল ২০২৫।

আরএইচ/

জনবল নিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250