মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ইন্টারনেট ছাড়াই দেখা যাবে ইউটিউব!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

এই যুগে কমবেশি সব ঘরেই রয়েছে স্মার্টফোন। আর সেখানে যে অ্যাপটি ছাড়া ফোন অচল সেটি হল ইউটিউব। হাসির ভিডিও থেকে শুরু করে প্রিয় শিল্পীর গান-সহ একাধিক কন্টেন্ট দেখার জন্য ইউটিউব খোলেন স্মার্টফোন ইউজাররা। এই ইউটিউব একটানা দেখতে গিয়ে একগাদা ডেটা খরচও হয়। তাই আজ এমন পদ্ধতি আলোচনা করা হল যার মাধ্যমে ইন্টারনেট ছাড়াই চালানো যাবে ইউটিউব।

ইউটিউব অফলাইন কীভাবে কাজ করে?

নেট অন করে যদি ইউটিউব চালান তাহলে অনেক ডেটা খরচ হয়। কিন্তু, যদি অফলাইন মোড রাখেন তাহলে বেশি ডেটা খরচ হবে না। এবং আপনি যখন খুশি সেই ভিডিও চালাতে পারবেন। বহু মানুষ আছেন যারা কিছু গান বারবার ধরে শুনতে ভালোবাসেন। আবার কিছু ভিডিও রয়েছে যা বারবার দেখতে ভালো লাগে।

এই সব ভিডিও বারবার দেখার জন্য ইন্টারনেট খরচ কেন করছেন? ওই ভিডিওর নীচেই থাকবে একটি ডাউনলোড অপশন। যেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর অফলাইনে সেই ভিডিও যতখুশি দেখা যাবে।

আরো পড়ুন : গুগলকে টেক্কা দিতে সার্চ ইঞ্জিন আনছে চ্যাটজিপিটি

কীভাবে ইউটিউব ভিডিও অফলাইনে চালাবেন?

* ইউটিউব খুলে সেই ভিডিও চালান যেটা অফলাইন মোডে সেভ করতে চান।

* তারপর একটি ডাউনলোড অপশন থাকবে ঠিক ভিডিওর নীচে সেখানে ক্লিক করতে হবে।

* আপনি কেমন কোয়ালিটিতে ভিডিও সেভ করতে চান তার অপশন আসবে। কম (144p), মাঝারি (360p) এবং বেশি (720p) অপশন পাওয়া যাবে।

* ভিডিও কোয়ালিটি যত বেশি হবে ডাউনলোড করতে তত বেশি ইন্টারনেটের প্রয়োজন হবে। একবার ডাউনলোড হয়ে গেলে যেখানে খুশি, যখন খুশি চালানো যাবে সেই ভিডিও।

কতগুলি অফলাইন ইউটিউব ভিডিও সেভ করা যাবে?

ইউটিউব অফলাইন মোডে যে ভিডিওগুলি ডাউনলোড করবেন সেগুলি আপনার ফোনের ইন্টার্নাল স্টোরেজে সেভ হবে। অর্থাৎ ফোনের যে স্পেস রয়েছে তা ব্যবহার হবে। তাই ডাউনলোড করার ক্ষেত্রে কোনও সীমাবদ্ধতা নেই। আপনি যতখুশি ভিডিও অফলাইন মোডে সেভ করতে পারবেন। তবে এর জন্য ফোনে স্টোরেজ থাকা জরুরি।

এছাড়াও আরও একটি উপায় রয়েছে যার জন্য আপনাকে মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এটি হল ইউটিউব প্রিমিয়াম। এখানে স্মার্ট ডাউনলোড ফিচারও পাওয়া যাবে। ইউটিউব প্লেলিস্টে যোগ হয়ে যাবে ভিডিও। তা অফলাইনে দেখতে পাবেন। ভিডিওর পাশাপাশি ইউটিউব মিউজিকও ডাউনলোড করা যাবে।

এস/  আই.কে.জে


ইন্টারনেট ইউটিউব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250