শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিষ্টির পদত্যাগে তারেক রহমানের বার্তা কতটা কঠোর, সামনে যে পরীক্ষা বিএনপির *** সাজানো মামলা প্রত্যাহার করুন, আখতারুজ্জামানকে মুক্তি দিন: জামায়াত আমির *** বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই *** বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ *** যাকে কাশ্মীরে নিহত বলেছিল ভারত, তাকে সাংবাদিকদের সামনে হাজির করল পাকিস্তান, নেপথ্যে কী *** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ১৭ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ইন্টারনেটের দাম কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ ১৭ই মে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস- ২০২৫’ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসি ভবনের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। 

আজ শনিবার (১৭ই মে) ওই অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ বলেন, এ বিষয়ে আলোচনা চলছে, তবে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী (আইএসপি) স্তরে ২০ শতাংশ দাম কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে যারা স্টেকহোল্ডার আছেন, তাদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, শিক্ষা খাতে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি কৃষি ও স্বাস্থ্য খাতে ইন্টারনেটকে কীভাবে ব্যবহার করা যায়, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের কাজগুলোকে আরও সহজলভ্য করার জন্য ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে নারীদের সুরক্ষার বিষয়ে একটি সুন্দর সাইবার স্পেস তৈরিতে কাজ করবে বলে আশাপ্রকাশ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। 

এ ছাড়া আজকের আলোচনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘এখনো যারা ইন্টারনেটের বাইরে আছেন, তাদের যদি এর আওতায় আনা যায় এবং একই সঙ্গে যারা ডিজিটাল ডিভাইস ব্যবহারের বাইরে আছেন, তাদেরকেও যদি ডিজিটাল ডিভাইসে যুক্ত করা যায়, তাহলে এটি জীবনযাপনের মানোন্নয়নের পাশাপাশি দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 

আরএইচ/


উপদেষ্টা আসিফ মাহমুদ ফয়েজ আহমদ তৈয়ব বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিষ্টির পদত্যাগে তারেক রহমানের বার্তা কতটা কঠোর, সামনে যে পরীক্ষা বিএনপির

🕒 প্রকাশ: ০১:৫৫ পূর্বাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

সাজানো মামলা প্রত্যাহার করুন, আখতারুজ্জামানকে মুক্তি দিন: জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০০ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৬

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৬

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৬

যাকে কাশ্মীরে নিহত বলেছিল ভারত, তাকে সাংবাদিকদের সামনে হাজির করল পাকিস্তান, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৬

Footer Up 970x250