শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

সেমিফাইনালের আগে মেসির বিদায়ী বার্তা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ১৪ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। সে ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনা। ফাইনালের লক্ষ্যে মাঠে নামার আগে এরই মধ্যে কানসাস সিটি ছেড়েছে লা আলবিসেলেস্তেরা। তার আগে কানসাসকে বিদায়ে জানিয়ে বার্তা দিয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।

এবারের বিশ্বকাপের বেশির ভাগ সময় কানসাস সিটিতে কেটেছে আর্জেন্টিনার। বিশ্বকাপ শুরুর আগে সেখানেই ঘাঁটি করেছিল তিনবারের চ্যাম্পিয়নরা। গত কিছুদিনের জন্য আপন হয়ে যাওয়া সেই শহরই এবার ছেড়ে গেছেন মেসিরা। বিদায় বেলায় বাকি সতীর্থদের বেশ আবেগী হয়ে পড়েন মেসি।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে কানসাস সিটিতে দলের অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করেন মেসি। ক্যাপশনে লিখেছেন, ‘কানসাস সিটিতে শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!’ ছবিগুলো তোলা হয়েছিল কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে দলের শেষ অনুশীলনের সময়। দলের বিদায়ী বারবিকিউ আয়োজনের পর সেই বার্তা দেন মেসি।

বিশ্বকাপজুড়ে কানসাস ছিল আর্জেন্টিনার প্রস্তুতির মূল কেন্দ্র। গ্রুপ পর্বে নিজেদের ম্যাচ খেলতে বিভিন্ন শহরে গেলেও প্রতিবারই সেখানে ফিরে এসে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিয়েছে লিওনেল স্কালোনির দল। নকআউট পর্বে এসে অবশ্য সেই রুটিনে কিছুটা পরিবর্তন আসে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর দল মায়ামিতে অবস্থান করে, এরপর মিসরের বিপক্ষে ম্যাচ খেলতে যায় আটলান্টায়। পরে আবারও কানসাসে ফিরে আসে তারা।

তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর সেই পরিচিত ঠিকানায় আর ফিরছে না আর্জেন্টিনা। ম্যাচের ফল যাই হোক, পরবর্তী গন্তব্য হবে অন্য শহর। ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে দল যাবে নিউজার্সিতে। সেমিফাইনালে হেরে গেলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য যেতে হবে মায়ামিতে।

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250