শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

মেক্সিকোর ‘অজেয়’ দুর্গে ইংল্যান্ডের পরীক্ষা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

শেষ ষোলোর লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইংল্যান্ড। আগামীকাল সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। শুধু প্রতিপক্ষই নয়, ইংল্যান্ডকে লড়তে হবে ২ হাজার ২৪০ মিটার উচ্চতার পাতলা বাতাস, গর্জে ওঠা স্বাগতিক সমর্থক আর বিশ্বকাপে আসতেকার দুর্ভেদ্য ইতিহাসের সঙ্গেও।

এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে ছন্দে থাকা দলগুলোর একটি মেক্সিকো। গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রকে হারানোর পর শেষ বত্রিশে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে ইকুয়েডরকে। চার ম্যাচে চার জয়, কোনো গোল হজম না করা এবং ৪০ বছরের নকআউট জয়-খরা কাটিয়ে ওঠা—সব মিলিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে হাভিয়ের আগিরের দল।

ইংল্যান্ডের পথটা অবশ্য এতটা মসৃণ ছিল না। শেষ বত্রিশে ডিআর কঙ্গোর বিপক্ষে ৭ মিনিটেই পিছিয়ে পড়েছিল ‘থ্রি লায়ন্স’রা। পরে অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে তারা। চলতি বিশ্বকাপে কেইনের গোল এখন পাঁচটি, আর বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে তার মোট গোল ১৩টি।

তবে আসতেকার পরীক্ষা শুধু প্রতিপক্ষকে হারানোর নয়, সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ২৪০ মিটার উচ্চতায় অক্সিজেনের ঘাটতি খেলোয়াড়দের শারীরিক সক্ষমতার ওপর বড় প্রভাব ফেলে। সেই সঙ্গে বলও তুলনামূলক দ্রুতগতিতে চলাচল করে। তবে এসব নিয়ে খুব একটা চিন্তিত নন ইংল্যান্ড ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ড, ‘অবশ্যই কঠিন হবে। বিশ্বকাপে সহজ কোনো ম্যাচ নেই। উচ্চতা একটা বিষয়, কিন্তু এটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। আমরা অভিজ্ঞ খেলোয়াড়। ম্যাচ কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, সেটা জানি।’ মিডফিল্ডার মরগান রজার্সও একই সুরে বলেছেন, ‘আমরা ফিট, আমরা প্রস্তুত এবং আমরা ক্ষুধার্ত। নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।’

টুখেলের জন্য অবশ্য দুশ্চিন্তার কারণও আছে। মিডফিল্ডের ভরসা ডেক্লান রাইস হ্যামস্ট্রিংয়ের সমস্যায় পুরোপুরি ফিট নন। রিস জেমস ও জ্যারেল কোয়ানসাহর খেলার সম্ভাবনাও অনিশ্চিত। অন্যদিকে মেক্সিকো প্রায় পূর্ণশক্তির দল নিয়েই নামতে পারছে।

কৌশলগত লড়াইটাও হতে পারে দারুণ আকর্ষণীয়। আগিরের মেক্সিকো শুরু থেকে আক্রমণাত্মক প্রেসিং ফুটবল খেলতে চায়। জুলিয়ান কিনিয়োনেস ও রাউল হিমেনেস প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে দ্রুত বল দখলে নেওয়ার চেষ্টা করবেন। বিপরীতে টুখেলের পরিকল্পনা হতে পারে বলের দখল ধরে রেখে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করা। জুড বেলিংহামের নেতৃত্বে মাঝমাঠে আধিপত্য বিস্তার করে পাল্টা আক্রমণে হ্যারি কেইনকে সুযোগ করে দেওয়াই হবে ইংল্যান্ডের লক্ষ্য।

আসতেকায় মেক্সিকোর রেকর্ডও ইংল্যান্ডকে ভাবিয়ে তুলতে পারে। বিশ্বকাপে এই স্টেডিয়ামে ১০ ম্যাচ খেলে স্বাগতিকেরা জিতেছে ৮টি, ড্র করেছে ২টি—হারেনি একবারও। আরেকটি ইতিহাসের সামনেও দাঁড়িয়ে আছে মেক্সিকো। ইংল্যান্ডের বিপক্ষে গোল না খেলে বিশ্বকাপের এক আসরের প্রথম পাঁচ ম্যাচে ক্লিন শিট রাখা ইতিহাসের মাত্র দ্বিতীয় দল হবে তারা। এর আগে ১৯৯০ সালে এই কীর্তি গড়েছিল ইতালি।

মেক্সিকো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250