বুধবার, ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসরায়েলকে ৩৮০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের *** বাংলাদেশে পোশাকশ্রমিক আন্দোলন ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যা বললেন জয়সওয়াল *** আওয়ামী লীগের সাবেক এমপির কাছে কোটি টাকা ঘুষ চাওয়া প্রসিকিউটর দেশ ছেড়েছেন *** বড়দিনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল কল্যাণ ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি *** এবার আফগানিস্তানের লিগেও সাকিব, খেলবেন কোন দলে *** যার সঙ্গে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, কেমন আছেন সেই গোলরক্ষক? *** গণভোটের রায় উপেক্ষার অভিযোগ করে সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন কয়েকটি ছাত্রসংগঠনের *** ‘আদালতের মধ্যে সাংবাদিক কেন’ *** ‘ভারতীয় নাগরিক’, ‘র’-এর এজেন্ট’ অপপ্রচারই কী শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার ভিত্তি *** কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ওয়াসার তাকসিম ও সাবেক মেয়র আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বুধবার (১৩ই নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালত এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, তাকসিম এ খান ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট এবং অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান।

এর আগে, গত ২১শে আগস্ট তার বিদেশ গমনে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা প্রদান করা হয়। এ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় তার বিরুদ্ধে আনিত অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে পূর্বের ধারাবাহিকতায় তাকসিম আহমেদ খানের বিদেশ গমন স্থগিত করে স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত আবশ্যক বলে জানায় দুদক। আবেদনটি আমলে নিয়ে আদালত এ নিষেধাজ্ঞা আরোপ করেন।

এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে একই বিচারক গত ৬ই নভেম্বর সাবেক নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। তবে বুধবার (১৩ই নভেম্বর) এ তথ্য প্রকাশ পায়। পরবর্তীতে দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এ আবেদন করেন।

অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান।

অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে জানতে পেরেছে দুদক। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। এমন আবেদনটি আমলে নিয়ে আদালত ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।

ওআ/কেবি  


নিষেধাজ্ঞা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250