রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

যেখান থেকে বদলে গেল সেলেনা গোমেজের জীবন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১১ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা সেলেনা গোমেজ। সম্প্রতি ৩৩ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, ডিজনি চ্যানেলের জনপ্রিয় সিটকম ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’ তার জীবনকে আমূল বদলে দিয়েছে। 

গান এবং অভিনয় দিয়ে সমানভাবে ক্যারিয়ারে খ্যাতি অর্জন করা এই তারকা জানান, শোটিতে অভিনেত্রী হিসেবে যোগ দেওয়ার আগে তিনি লিজি ম্যাকগুয়ারের টিভি সিরিজ স্পিন-অফসহ বেশ কয়েকটি টিভি অনুষ্ঠানের জন্য অডিশন দিয়েছিলেন। 

‘থেরাপাস উইথ জ্যাক শেন’ পডকাস্টে হাজির হয়ে গোমেজ বলেন, 'আমি ডিজনি চ্যানেলের কয়েকটি সিরিজের জন্য নিজেকে প্রস্তুত রেখেছিলাম। এর মধ্যে ছিল লিজি ম্যাকগুয়ারের স্পিন অফ, স্যুট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডির স্পিন-অফ এবং শেষটি ছিল উইজার্ডস।'

তিনি বলেন, ''শুরুতে আমাকে কোনোটির জন্যই নির্বাচিত না করায় ভেবেছিলাম, আমি এখানে আর অভিনয়ের সুযোগ পাব না। কিন্তু শেষে ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’-এ সুযোগ পেয়ে যাই। এরপর থেকেই আমার জীবন পুরো বদলে যায়।’’

হলিউড রিপোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে সেলেনা জানান, ‘ডিজনি হাইস্কুল অভিজ্ঞতা’-এর অংশ হতে পেরে তিনি এখনো গর্ববোধ করেন। অভিনেত্রী বলেন, ‘সেই সময়ে মনে হয়েছিল আমি আমার স্বপ্ন পূরণ করেছি। আমি ডিজনি চ্যানেলের ভক্ত ছিলাম এবং আমাদের প্রজন্মের জন্য তারা যা করেছে, তারও ভক্ত। ডিজনিতে কাজ করতে পারা আমার জন্য ছিল বিরাট এক সম্মানের বিষয়। এই কারণে এখনো আমি গর্ববোধ করি।’

সেলেনা আরও বলেন, ‘জোনাস ব্রাদার্স থেকে শুরু করে মাইলি সাইরাস, ডেমি লোভাটো এবং জেন্ডায়া- এরা সবাই আমার সহপাঠীর মতো ছিল তখন। তারা এখন নিজ নিজ জায়গায় সফল, এটা আমি ভীষণ উপভোগ করি।’ 

কম বয়সে জনপ্রিয়তা পেয়ে গেলেও পরিবার সব সময় অভিনেত্রীকে পা মাটিতে রাখার পরামর্শ দিতেন বলেও জানান তিনি।

জে.এস/

হলিউড অভিনেত্রী সেলেনা গোমেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250