মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

বড় পর্দায় ফিরছেন অনন্যা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে নতুন করে বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। ইতোমধ্যে করণ জহরের ধর্মা প্রোডাকশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, বলিউডে এ জুটি তাদের পরবর্তী রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’-তে একসঙ্গে অভিনয় করছেন।

ধর্মা প্রোডাকশন ও নম. পিকচার্সের যৌথ উদ্যোগে ছবিটি পরিচালনা করছেন সমীর বিদ্বানস। এ নির্মাতা এর আগে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিটিও পরিচালনা করেছিলেন। 

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানিয়েছেন, রোম-কম জনরার আসন্ন ছবিটি আগামী বছরের ১৩ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে লক্ষ্য করে মুক্তি দেওয়া হবে। এর আগে, ইউরোপে শুটিং চলাকালীন কার্তিক-অনন্যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। 

সেখানে দেখা যায়, কার্তিক একটি রাস্তার পাশের ক্যাফেতে প্রবেশ করছেন। যেখানে অনন্যা তার এক বন্ধুর সঙ্গে বসে আছেন। তখনই এটিকে শুটিংয়ের অংশ হিসেবে মনে করা হয়েছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে প্রযোজনা সংস্থাটি সব গুঞ্জনের অবসান ঘটাল। 

যদিও শুরুতে সিনেমায় অনন্যাকে নেওয়ার বিষয়টি নিশ্চিত ছিল না। প্রথমে অনন্যা পান্ডে ও শর্বরী ওয়াঘ- এ দুই অভিনেত্রীর নাম বিবেচনায় ছিল, তবে শেষ পর্যন্ত চাঙ্কি পান্ডে কন্যাকেই চূড়ান্ত করা হয়। 

বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্মাতা এমন একজন অভিনেত্রী খুঁজছিলেন, যিনি তরুণদের মধ্যে জনপ্রিয়। আর অনন্যা পান্ডের সঙ্গে কার্তিকের আগের রসায়নের কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এইচ.এস/


বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250