শুক্রবার, ১৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

‘মেসিকে কাঁদতে দিন, তার এটা প্রাপ্য’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ৮ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

শেষ বাঁশি বাজতেই লিওনেল মেসির চোখে জল। দুই হাত মুঠো করে দাঁড়িয়ে থাকা আর্জেন্টিনা অধিনায়ককে ঘিরে ধরেছিলেন সতীর্থরা। কেউ তাকে জড়িয়ে ধরছিলেন, কেউ পিঠ চাপড়ে দিচ্ছিলেন। সবাই মিলে হাওয়াতেও ভাসিয়েছেন। ৩–২ গোলে জেতা ম্যাচের সেই মুহূর্তে আনন্দাশ্রু লুকানোর কোনো চেষ্টা করেননি মেসি।

মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৬৭ মিনিট পর্যন্ত ২–০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। প্রথমার্ধে পেনাল্টি মিস করেছিলেন মেসি। প্রতিপক্ষের গোলরক্ষক মোস্তফা শোবেইর একের পর এক সেভ করে বিশ্বচ্যাম্পিয়নদের হতাশ করছিলেন। কিন্তু ১৩ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো, মেসি ও এনসো ফের্নান্দেসের গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। জয়সূচক গোলটির পাসও এসেছিল লাউতারোর পা থেকেই।

ম্যাচের সেই রোমাঞ্চকর রাতের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠেই লাউতারো বলেন, ‘আজ রাতে আমরা যা করেছি, অনেক দিন ধরে আমি এমন কিছু দেখিনি। ব্যক্তিগতভাবে বললে, অনেক দিন পর এমন অনুভূতি হলো। হাতে মাত্র কয়েক মিনিট বাকি, আমরা ০–২ গোলে পিছিয়ে। এমন এক প্রতিপক্ষের বিপক্ষে, যারা আমাদের ওপর আধিপত্য করেছে, খুব শারীরিক ফুটবল খেলেছে, বারবার আমাদের কাছ থেকে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণ করেছে। এটি আমাদের দলের চরিত্র, বিনয় ও আত্মত্যাগের আরেকটি প্রমাণ।’

এরপরই মেসিকে নিয়ে লাউতারো বলেন, ‘লিওকে যেভাবে দৌড়াতে দেখি, প্রতিদিন যেভাবে নিজেকে আরও উন্নত করছে, তা অবিশ্বাস্য। আমি মাঠেই তাকে বলেছি, সে যেন কাঁদে, কারণ তার এটা প্রাপ্য। সে-ই আমাদের নেতা।’

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পেছনে ড্রেসিংরুমের কথাও তুলে ধরেছেন লাউতারো। তিনি বলেন, “এই দল কখনো হাল ছাড়ে না, শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। বিরতির সময় কোচ আমাদের বলেছিলেন, 'যা আছে, তা নিয়েই শেষ পর্যন্ত লড়বে।' আমরা সুযোগ তৈরি করছিলাম, কিন্তু গোল করতে পারছিলাম না। শেষ পর্যন্ত এত চেষ্টার পর যখন গোল এলো, সেটা ছিল এক বিশাল স্বস্তি, ভীষণ আবেগের মুহূর্ত।”

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250