বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস *** বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

উৎসবের আমেজে ত্বকের যত্ন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

সরস্বতী পুজো, ফাল্গুন, ভালোবাসা দিবস একই দিনে। সব মিলিয়ে বাতাসে বইছে উৎসবের আনন্দ। চারদিকে সুসজ্জিত হয়ে উঠছে। কিন্তু এমন সময়ে যদি চোখে ফোলাভাব, মুখে-চোখে ক্লান্তিভাব থাকে, তাহলে কি শাড়ি পরে মেকআপ দিয়ে উজ্জ্বলতা পাওয়া যাবে? এর জন্য আপনাকে স্কিন কেয়ারের ওপরই জোর দিতে হবে।

কী-কী করবেন আর কোন বিষয়গুলো এড়িয়ে চলবেন, রইল টিপস-

ফেসিয়াল

বয়স যদি কুড়ি পার হয় তাহলে ফেসিয়াল করিয়ে নিন। এমন ফেসিয়াল বেছে নিন, যা ত্বক থেকে মৃত কোষ, ট্যান তুলে দেবে। পাশাপাশি ত্বকে এনে দেবে প্রাকৃতিক জেল্লা। বাজারচলতি ফেসিয়াল ব্যবহার করতে পারেন। তবে, শেষ মুহূর্তে কোনও নতুন পণ্য ব্যবহার করবেন না। এতে ত্বকের ওপর কোনও র‍্যাশ বেরোলে সামাল দেওয়া কঠিন হয়ে পড়তে পারে।

ম্যাসাজ

বিশেষ দিনের আগে মুখে ম্যাসাজ করলে ত্বকে প্রাকৃতিক জেল্লা ফুটে ওঠে। যে কোনও বিউটি অয়েল কিংবা ক্রিম দিয়ে আপনি মুখে ম্যাসাজ করতে পারেন। প্রয়োজন ম্যাসাজ রোলার ব্যবহার করতে পারেন। ম্যাসাজ করলে ত্বকে রক্ত সঞ্চালন উন্নত হয়। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই কাজটা সেরে ঘুম দিলে পরদিন সকালে গ্লোয়িং ত্বক পাবেন।

আরো পড়ুন : বসন্তে নিজেকে ভালো রাখতে কী করবেন

পানি পান করুন

দেহে পানির ঘাটতি থাকলে কোনওভাবেই ত্বকের জেল্লা ফুটে উঠবে না। ডিহাইড্রেশন ত্বককে শুষ্ক দেখায়। তার সঙ্গে ব্রেকআউটের সমস্যা বাড়ায়। তাই প্রচুর পরিমাণে পানি পান করুন। এতে যেমন ত্বক হাইড্রেট থাকবে, তেমনই উজ্জ্বল দেখাবে।

ঘুম দরকার

আপনি সারাদিন যতটা কর্মব্যস্ততা ও মানসিক চাপের মধ্যে কাটাবেন, আপনার ত্বকের ওপরও তার প্রভাব পড়বে। তাই রাতে ভালো ঘুম দরকার। ঘুম ভালো না হলে চোখ ফুলে থাকবে, ত্বক ক্লান্ত দেখাবে। আর গাঢ় ঘুম হলে পরদিন সকালে নিজেই চোখ সরাতে পারবেন না ত্বক থেকে।

ত্বকের যত্ন নিন

শেষ মুহূর্তে ত্বক নিয়ে নতুন এক্সপেরিমেন্ট করবেন না। রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং এই ৩ স্টেপ অবশ্যই মেনে চলুন। এতে ত্বকের সমস্যা কমবে। ত্বক হাইড্রেট থাকবে। এবং ত্বকের উজ্জ্বলতা ফুটে উঠবে।

এস/ আই. কে. জে/ 


ত্বক উৎসবের আমেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250