বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

বসন্তে নিজেকে ভালো রাখতে কী করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাত পোহালেই বসন্ত। রঙিন এই ঋতুকে বরণ করে নিতে প্রস্তুত সবাই। শীতে যতটুকু জড়তা এসে জমেছিল, তা কাটিয়ে ওঠার প্রচেষ্টাও রয়েছে। প্রকৃতির পরিবর্তনের সঙ্গে আমাদের মধ্যেও কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। কারণ প্রকৃতির সঙ্গে মানিয়ে চলাই উত্তম। এতে সুস্থ ও সুন্দর থাকা সহজ হয়ে ওঠে। এসময় যেহেতু অসুখ-বিসুখের ভয় বেশি থাকে তাই খেয়াল রাখতে হবে নিজের ও পরিবারের সবার প্রতি। এসময় নিজের সাজ-পোশাক, যত্ন ইত্যাদির দিকেও খেয়াল রাখবেন। চলুন, জেনে নেওয়া যাক বসন্তে নিজেকে ভালো রাখতে কী করবেন-

খেয়াল রাখুন খাবারে

শীতের সময়ে যেভাবে আরাম করে মিষ্টি-পিঠা-মসলাদার খাবার খেয়েছেন, এখন কিন্তু তা চলবে না। ঋতু পরিবর্তনের এই সময়ে পেটে সমস্যা দেখা দিতে পারে অনেকেরই। এর বড় কারণ হলো খাবারের দিকে মনোযোগী না হওয়া। আমাদের শরীরের জন্য উপকারী মৌসুমী ফল ও শাক-সবজি কিনতে পাবেন বাজারেই। সেসব খাওয়া চেষ্টা করুন। হালকা তেল-মসলায় রান্না করা খাবার খান। প্রতিদিন নিয়ম মেনে একই সময়ে খাওয়ার অভ্যাস করুন। পর্যাপ্ত পানি পান করবেন।

আরো পড়ুন : সাজ-পোশাকে ভালোবাসা দিবসের আমেজ

বসন্তের সাজ

শীতে মন ভরে সাজলেও ফাল্গুনে এসে তাতে লাগাম টানতে হবে। এসময় যদি আপনি খুব বেশি সাজেন তাহলে ঘেমে তা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এসময় ভারী সাজও অতোটা মানানসই নয়। তাই রঙিন প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সাজটাও রাখুন ন্যাচারাল। ত্বকের ধরন ও আবহাওয়া বুঝে বেছে নিন প্রসাধনী। মেকআপ ব্যবহার করলে ত্বকের ক্ষতি না করে যতটুকু ব্যবহার করা যায়, ততটুকুই করুন। লিপস্টিক কিংবা আইশ্যাডোর ক্ষেত্রে বেছে নিতে পারেন হালকা কোনো রঙ। চোখের কোণে আঁকতে পারেন কাজলের হালকা লাইন। ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রেও এই ঋতুর উপযোগী উপাদান বেছে নিন।

নিজের যত্ন নিন

ফাল্গুনের আনন্দে নিজের যত্ন নেওয়ার কথা ভুলে গেলেও চলবে না। নিজের দিকে খেয়াল রাখতে হবে। এসময় বিভিন্ন অসুখ-বিসুখে আক্রান্ত হওয়ার ভয় বেড়ে যায়। কারণ প্রকৃতিতে আসে বড় পরিবর্তন। তার সঙ্গে আমাদের শরীরের খাপ খাইয়ে নিতে সময় লাগে। নিজেকে সেই সময়টুকু দিন। পর্যাপ্ত পানি পান, প্রয়োজনীয় খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং শরীরচর্চা বজায় রাখুন। বাইরে বের হলে মাস্ক পরুন কারণ এসময় বাতাসে ধুলাবালির পরিমাণ বেড়ে যায়। 

এস/এসি

বসন্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250