বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

কিছু মানুষ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছেন: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে জনগণের প্রশ্ন আছে, আমরা এটা শুনতে চাই না। বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়।

আজ শনিবার (১১ই অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া পাইলট সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক স্মরণ সভায় তিনি একথা বলেন। বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহ এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের একমাত্র কথা দেশে গণতন্ত্র ফেরাতে চাই। আমরা একটি নির্বাচিত পার্লামেন্ট চাই। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই।

বিএনপির মহাসচিব বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনুস নিঃসন্দেহে একজন ভালো মানুষ। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। সারা পৃথিবীর নেতারা তাকে সম্মান করেন। আমরা সেই জন্যই তাকে দায়িত্ব দিয়েছি। তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে একটা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করবেন। সেই নির্বাচনে আমরা একটা পার্লামেন্ট ও একটা নতুন সরকার পাব।

মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু মানুষ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছেন। আগেও অনেক চেষ্টা হয়েছে, এরপরে লন্ডনে একটা বৈঠক হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আর ৪ মাস পর একটা নির্বাচন হবে। নির্বাচন হবে শুনে দেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে, এই নির্বাচনের মাধ্যমে তারা একটা গণতান্ত্রিক পার্লামেন্ট পাবে। সরকার পাবে। জনপ্রতিনিধি পাবে।

তিনি বলেন, আমাদের দাবি তো একটাই। আমরা ১৫ বছর লড়াই করেছি শুধু একটা নির্বাচনের জন্য। আমাদের নেত্রী খালেদা জিয়া ৬ বছর কারাগারে অন্তরীণ ছিলেন। আমাদের নেতা এখন পর্যন্ত বিদেশ অবস্থান করছেন ১৮ বছর ধরে। আমাদের ৬০ লাখ নিরপরাধ নেতা–কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের ইলিয়াস আলীসহ ১৭০০ মানুষকে গুম করা হয়েছে। এই মূল্য আমরা পরিশোধ করেছি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250