শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ৫ই আগস্ট পর্যন্ত স্থগিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৫ই আগস্ট পর্যন্ত স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২৯শে জুলাই) বিশেষ সভা শেষে এই সিদ্ধান্ত নেয় পিএসসি।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

আরো পড়ুননিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করার আহ্বান ঢাবি কর্তৃপক্ষের

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত ২১শে জুলাই ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই মৌখিক পরীক্ষা শুরু হয় গত ৮ই মে। 

এসি/কেবি

৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250