শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

আফগানিস্তান সিরিজে থাকছেন না সাকিব!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

শেরে বাংলায় টেস্ট খেলতে চেয়েও শেষ পর্যন্ত পারেননি সাকিব আল হাসান। তবে আফগানিস্তনের বিপক্ষে আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন সাকিব, এমন খবর প্রকাশিত হয়েছিল বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন পোর্টাল ও ওয়েবসাইটগুলোয়। তবে বিসিবি থেকে কোনোরকম আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) দুপুরে জানা গেলো সে খবর ভুল। সাকিব আফগানদের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবেন না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন।

সাকিব কি নিজ থেকে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলতে চাননি, নাকি বিসিবি সাকিবকে খেলাবে না- এ বিষয়টি পরিষ্কার করেননি বিসিবিপ্রধান।

আরো পড়ুন : বাংলাদেশকে ‘ফলোঅন’ করালো দক্ষিণ আফ্রিকা

ফারুক আহমেদের কথা শুনে মনে হলো, তিনি সাকিবের বরাত দিয়েই কথা বললেন গণমাধ্যমে। বিসিবি সভাপতি জানান, সাকিব বেশ কিছুদিন খেলার ভেতরে নেই। এ সময় তিনি হয়তো আরব আমিরাতের টি-টেন খেলবেন। তারপর খেলায় ফিরে এলে আবার জাতীয় দলে ফেরা প্রসঙ্গ।

এখন পর্যন্ত খবর হলো, সাকিবকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে আগামী ৬ই নভেম্বর থেকে আরব আমিরাতের শারজায় শুরু ওই সিরিজ। ৯ ও ১১ই নভেম্বর পরের খেলা দুটিও একই ভেন্যুতে  হবে।

এস/কেবি 

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250