রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

বি–আর পাওয়ারজেন লিমিটেডে ৬৪ জন নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ২০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বি–আর পাওয়ারজেন লিমিটেডে কিছুসংখ্যক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিনটি পদে মোট ৬৪ জনকে নিয়োগ  দেওয়া হবে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে ২০শে এপ্রিল। আবেদন করা যাবে আগামী ১৫ই মে পর্যন্ত।

পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার

পদের সংখ্যা: ৯

মাসিক বেতন: ২৩,০০০ টাকা। সঙ্গে কোম্পানির বিদ্যমান বিধি মোতাবেক অন্য ভাতা ও সুবিধাদি

গ্রেড: ১৪

যোগ্যতা: এসএসসি অথবা সমমান। কমপক্ষে প্রতিরক্ষা বাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে অবসরপ্রাপ্ত;


পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট (গ্রেড: ৪)

পদসংখ্যা: ১৪

মাসিক বেতন: ১৭,০০০ টাকা। কোম্পানির বিদ্যমান বিধি মোতাবেক অন্য ভাতা ও সুবিধাদি

গ্রেড: ১৭

যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল অথবা কমপক্ষে তিন বছরের সংশ্লিষ্ট কর্মঅভিজ্ঞতাসহ এসএসসি অথবা সমমান;


পদের নাম: হেলপার

পদসংখ্যা: ৪১

মাসিক বেতন: ১৪,০০০ টাকা। এ ছাড়া কোম্পানির অন্যান্য ভাতা ও সুবিধাদি;

গ্রেড: ২০

যোগ্যতা: এসএসসি অথবা সমমান। অভিজ্ঞতাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে;


বয়স

প্রার্থীর বয়স ২০–০৪–২০২৫ তারিখে ১ নম্বর ক্রমিকের পদের জন্য ৫০ বছর, ২ ও ৩ নম্বর পদের জন্য সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়;

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থী এ ওয়েবসাইট (http://brpgen.teletalk.com.bd)  থেকে আবেদনপত্র পূরণ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

সময়সীমা: ১৫ই মে বিকেল ৫টা পর্যন্ত;

চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250