শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ডাক্তার পরিচয়ে বিয়ে করতে এসে শ্রীঘরে দুধ ব্যবসায়ী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

ডাক্তার পরিচয়ে নার্সিংয়ে পড়ুয়া এক মেয়ের সঙ্গে প্রেম শুরু করেন এক দুধ ব্যবসায়ী। সব কিছু ঠিকঠাকই চলছিল। তাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। তবে বিপত্তি বাধে বিয়ের আসরে, বিয়ের ঠিক আগ মুহূর্তে। নিজের এক আত্মীয়ের কথায় ধরা খেয়ে যান ওই দুধ ব্যবসায়ী। এমন ঘটনাই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।

আরো পড়ুন : ২৫ বছরের মধ্যে বিয়ে না করলে শাস্তি!

স্থানীয় একটি সংবাদমাধ্যমে বলা হয়, অভিযুক্ত বরের নাম বাপি চাঁদপাড়ি। তিনি মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের বাসিন্দা। বছর তিনেক আগে স্যোশাল মিডিয়ার মাধ্যমে বাঁকুড়ার জয়পুর ব্লকের বাঁকাটি গ্রামের ওই তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। তরুণী নদিয়ার কল্যাণীতে নার্সিং ট্রেনিং নিচ্ছেন। বাপি প্রেমের শুরুতে নিজেকে ডাক্তার বলে পরিচয় দেন। তরুণী সম্পর্কের কথা বাড়িতে জানালে বিয়েতে রাজি হয়ে যায় পরিবার। তবে তারা কেউই বাপির বাড়িতে যাননি। বিয়ের দিন বরযাত্রী নিয়ে হাজির হন বর। বাপির পরিকল্পনা অনুযায়ী সব কিছুই ঠিক চলছিল। তবে তার সঙ্গে আসা এক আত্মীয় জানান, তিনি ডাক্তার নন, দুধ ব্যবসায়ী। এ কথা শুনেই বিয়ে বন্ধ করে দেন পাত্রীর বাবা।

বিয়ে বাড়িতে এ ঘটনায় শোরগোল পড়ে যায় গ্রামে। আটকে রাখা হয় পাত্রকে। পরিস্থিতি বেগতিক দেখে বরকে রেখে পালিয়ে যায় বরযাত্রীরা। খবর দেওয়া হয় থানায়। অভিযোগের ভিত্তিতে বাপিকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার বাপিকে মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

এস/ আই.কে.জে/ 


গ্রেফতার ডাক্তার দুধ ব্যবসায়ী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250