শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

হরমুজ প্রণালির চেয়েও বড় বাধা অন্তর্বর্তী সরকারের মার্কিন চুক্তি: দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৬

#

ফাইল ছবি

সাবেক অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন বাণিজ্যিক চুক্তি জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালির চেয়েও বড় বাধা বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আজ শনিবার রাজধানী এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় এই অর্থনীতিবিদ বলেন, ‘উত্তরণকালীন হিসেবে গ্রীন এনার্জিতে যাওয়া উচিত। জ্বালানি সংকট থেকে উত্তরণের প্রতিফলন আগামী বাজেটে থাকতে হবে। আওয়ামী লীগের আমলে জ্বালানি নীতি ভুল ছিল। নতুন অনুসন্ধান হয়নি, বাপেক্সে বিনিয়োগ করা হয়নি। বরং আমদানি নির্ভরতা বাড়ানো হয়েছে। দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ঘাটতি নেই, কিন্তু ব্যবহার করা যায় না। কায়েমী স্বার্থের কারণে শুধু আমদানি নির্ভরতা বেড়েছে।’

জ্বালানি সরবরাহ নিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে, জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালি বাধা তো বটেই; তবে সবচেয়ে বড় বাধা অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন বাণিজ্যিক চুক্তি।’

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘ভূ-রাজনৈতিক ব্যবস্থাপনা অর্থনীতির পাশাপাশি জ্বালানিতে ভূমিকা রাখছে। সংস্কারের সেতুবন্ধন না হওয়ায় আইএমএফ আর ঋণ দিবে না। ২-৩ বিলিয়ন নতুন টাকা সরকারের দরকার।’

তিনি বলেন, করের হার কমিয়ে করদাতা বাড়াতে হবে, আর্থিক-সামাজিক চুক্তিতে করের বিপরীতে সেবা দিতে হবে। এই সরকারের ইশতেহার অনুযায়ী তা বাস্তবায়ন করতে হবে। 

তিনি আরও বলেন, যে কেবিনেট সাব কমিটি দিয়ে পেট্রল পাম্পের সামনে লাইন কমে না, তাহলে সেটা দিয়ে কী কাজ হয়? কেবিনেট সাব কমিটির উদ্দ্যোগ জনসাধারণের সামমে তুলে ধরতে হবে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী বাজেটে জ্বালানি খাতে গুরুত্ব দিতে হবে, কাঠামোগত পরিবর্তন আনতে হবে। বিশেষ করে বাপেক্সকে সক্রিয় করা ও সমুদ্র থেকে জ্বালানি অনুসন্ধান প্রক্রিয়া শুরু করা। জ্বালানিতে যে ভর্তুকি দেওয়া হচ্ছে তা পুনঃবিবেচনা করতে হবে। সাশ্রয়ী দামে আমদানি করতে হবে।

দেবপ্রিয় ভট্টাচার্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘অশ্লীলতা মনে হয়নি’, ‘রাম তেরি গঙ্গা মইলি’র বিতর্কিত ঝরনার দৃশ্য নিয়ে মন্দাকিনী

🕒 প্রকাশ: ০৮:২৭ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250