শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ভুটান গেলেন চার নারী ফুটবলার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরে নেই বাংলাদেশের কোনো ক্লাব। তবে এ মাসেই শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় থাকছে বাংলাদেশের উপস্থিতি।

দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসি খেলছে এশিয়ার মর্যাদার এই লিগে। ভুটানের এই ক্লাবের হয়ে খেলবেন বাংলাদেশের চার নারী ফুটবলার সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্না চাকমা।

আরো পড়ুন : সাকিবকে নিয়েই পাকিস্তান সিরিজের দল ঘোষণা

সোমবার (১২ই আগস্ট) সকালে সিনিয়র এই চার নারী ফুটবলার থিম্পু গেছেন। ভুটানের এই ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে খেলবে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ ইরানের বাম খাতুন ফুটবল ক্লাব ও হংকংয়ের কিচে স্পোর্টস ক্লাব। গ্রুপ পর্বের ২ ম্যাচ ২৫ ও ২৮ আগস্ট।

ভুটানের ক্লাবটি ওই চার ফুটবলারকে চাওয়ার পর প্রথমে ছাড়পত্র দিতে চায়নি বাফুফে। কারণ, অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ। ভুটানের ক্লাবটি এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। বাংলাদেশের মেয়েদের নতুন অভিজ্ঞতা হবে, সে চিন্তা থেকেই পরে অনুমতি দেওয়া হয়েছে।

১০ থেকে ৩১শে আগস্ট-এই ৩ সপ্তাহের জন্য সাবিনাদের সঙ্গে চুক্তি করেছে ভুটানের ক্লাবটি।

এস/ আই.কে.জে/

নারী ফুটবলার ভুটান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250