বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎

বিজয়ের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই তৃষার কড়া জবাব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৩ পূর্বাহ্ন, ৩রা জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা বিজয় এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরে দক্ষিণী চলচ্চিত্রপাড়ায় চলছে তীব্র গুঞ্জন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত কটাক্ষ ও সমালোচনার শিকার হতে হচ্ছে তৃষাকে। এবার নীরবতা ভেঙে সমালোচকদের একহাত নিলেন অভিনেত্রী। সূত্র: হিন্দুস্তান টাইমস।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্টের মাধ্যমে তিনি নিন্দুকদের মোক্ষম জবাব দিয়েছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ‘মে ডাম্প’ (মে মাসের কিছু বিশেষ মুহূর্তের ছবি) শেয়ার করেন তৃষা। সেখানে নিজের কিছু চমৎকার মুহূর্তের পাশাপাশি তার পোষা কুকুরের ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘ম্যাজিক্যাল মে-র আরও কিছু মুহূর্ত, যা আমার মুখে দীর্ঘদিন হাসি ধরে রাখবে।’

তবে ভক্তদের নজর কেড়েছে তার শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশন। বিছানায় শুয়ে থাকা তার পোষ্য কুকুরের একটি ভিডিওর ওপর তৃষা লেখেন, ‘আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর অনুমতি কেবল এই একটি নাকেরই রয়েছে।’

সেখানে কোনো নাম উল্লেখ না করলেও নেটিজেনদের বুঝতে বাকি নেই যে, এই বার্তাটি আসলে তাকে নিয়ে ছড়াতে থাকা গুঞ্জন এবং সমালোচকদের উদ্দেশেই দেওয়া।

যেভাবে ছড়াল বিজয়-তৃষার সম্পর্কের গুঞ্জন

২০১৫ সালে ব্যবসায়ী বরুণ মানিয়ানের সঙ্গে বাগদান হয় তৃষার। কিন্তু পরে তা ভেঙে যায়। অন্যদিকে, ১৯৯৯ সালে সংগীতা সোর্নালিঙ্গমকে বিয়ে করেন অভিনেতা বিজয়। তাদের ঘরে দুই সন্তানও রয়েছে। তবে চলতি বছরের শুরুতে খবর ছড়ায় যে, প্রায় তিন দশকের দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের আবেদন করেছেন সংগীতা। গুঞ্জন ওঠে, এক নামী অভিনেত্রীর সঙ্গে বিজয়ের সম্পর্কের জের ধরেই এই সিদ্ধান্ত।

এর পরপরই গত মার্চ মাসে চেন্নাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একই রঙের (সোনালি) পোশাকে দেখা গেলে গুঞ্জন আরও ডালপালা মেলে। এছাড়া সম্প্রতি বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃষাকে আবেগপ্রবণ হতে এবং অভিনেতা অজিত কুমারের মায়ের মৃত্যুতে বিজয়ের সঙ্গে তার বাড়িতে সমবেদনা জানাতে যেতে দেখা যায়। তবে এসব গুঞ্জন নিয়ে বিজয় বা তৃষা কেউই এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনার মাঝেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন তৃষা। সম্প্রতি মুক্তি পাওয়া আরজে বালাজি পরিচালিত এবং সুরিয়া অভিনীত তার ‘কারুপ্পু’ সিনেমাটি সমালোচক ও দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছে।

ইতোমধ্যেই সিনেমাটি ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী তামিল চলচ্চিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভারতে ১৮০ কোটির বেশি রুপি আয় করার পাশাপাশি বিশ্বজুড়ে এটি ৩০০ কোটি রুপির মাইলফলক স্পর্শের দোরগোড়ায় রয়েছে।

অভিনেত্রী তৃষা কৃষ্ণান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250