সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

মঙ্গলবার থেকে বহির্বিভাগ সেবা চালুর ঘোষণা, সীমিত চলবে ইনডোর

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তাদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে বন্ধ ছিল সেখানকার সেবাদান কার্যক্রম। এরপর রোববার রাতে জরুরি বিভাগে সেবাদান কার্যক্রম চালু হলেও বন্ধ ছিল বহির্বিভাগ। এবার বহির্বিভাগেও সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) থেকে হাসপাতালে বহির্বিভাগ সেবা চালু ও সীমিত আকারে ইনডোর সেবা চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেলের আন্দোলনরত চিকিৎসকরা। জরুরি বিভাগ আগের মতো চালু থাকবে বলেও জানান তারা।

আরও পড়ুন: চিকিৎসকদের শাটডাউন স্থগিত, ঢামেকে বিজিবি মোতায়েন

সোমবার (২রা সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢামেকের প্রশাসনিক ভবনের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারী চিকিৎসকরা এ কথা জানান। আন্দোলনকারীরা জানান, আউটডোর সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে। এছাড়া সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

এসি/কেবি

বহির্বিভাগ ইনডোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250