শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

বাংলাদেশকে সমর্থনে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৬

#

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহ বাকি। টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা জানিয়েছে, বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনে তারা টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করবে।

নিরাপত্তার কারণে ভারতে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এমন সিদ্ধান্ত মেনে নিতে না পেরে দ্রুতই প্রতিবাদ জানায় পিসিবি। লাহোরে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ বর্জনের প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখেন। গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসার পর কাল পর্যন্ত সময় নিয়েছিলেন পিসিবি প্রধান।

পাকিস্তান তাদের সিদ্ধান্ত জানিয়েছে আজ রোববার (১লা ফেব্রুয়ারি)। পাকিস্তান দল বিশ্বকাপে অংশ নেবে। পাকিস্তান সরকার এক বার্তায় লিখেছে, ‘ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিয়েছে, তবে পাকিস্তান ক্রিকেট দল ১৫ই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না।’

সিদ্ধান্ত নেওয়ার সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করেছে পিসিবি। বিসিবির একটি সূত্র জানায়, পিসিবি একটি সময় বেঁধে দেবে। এর মধ্যে আইসিসি যদি বাংলাদেশকে না ফেরায় এবং তাদের শ্রীলঙ্কায় খেলার সুযোগ না করে দেয়, তাহলে পাকিস্তান আগামী ১৫ই ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় ভারতের বিপক্ষে খেলবে না।

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আইসিসি যে আয় করে, সেটির ধারেকাছেও আর কোনো ম্যাচ নেই। বিপুল আর্থিক ক্ষতির কথা চিন্তা করে জয় শাহর আইসিসি এখন কী করে, সেটিই দেখার।

এরই মধ্যে বিসিবি তাদের খেলোয়াড়দের জন্য একটি তিন দলীয় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। টুর্নামেন্ট শুরু ৫ই ফেব্রুয়ারি, ফাইনাল ৯ই ফেব্রুয়ারি। বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ডও তৈরি হচ্ছে ভারতে রওনা দিতে।

আর পাকিস্তান ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করে দারুণভাবে বড় টুর্নামেন্টের প্রস্তুতি সেরে রেখেছে। কাল হাইব্রিড মডেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় রওনা দিচ্ছে পাকিস্তান।

নিরাপত্তার অজুহাত দেখিয়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিসিবি ও বাংলাদেশ সরকার ভারতে বিশ্বকাপে নিজেদের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়।

বিসিবি বারবার নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি তুললেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250