সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

‘মুগ্ধের ভাই এখন বিএনপির, কপাল পুড়ল এনসিপির’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে তিনি দলীয় সদস্যপদ গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। 

এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরো উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং মীর স্নিগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আজ মঙ্গলবার (৪ঠা নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্নিগ্ধের যোগদানের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে।

যোগদানের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই স্নিগ্ধকে অভিনন্দন জানাচ্ছেন এবং দোয়াও করছেন। একজন লিখেছেন, ‘অসাধারণ।’ আরেকজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ আরেক মন্তব্যে বলা হয়েছে, ‘বিএনপি পরিবারে আপনাকে স্বাগত।’

যুবদলের একজন নেতা মন্তব্য করেছেন, ‘মুগ্ধর ভাই এখন বিএনপির, কপাল পুড়ল এনসিপির।'

যোগদানের ছবি শেয়ার করে আরেকজন মন্তব্য করেছেন, ‘যারা বলে বিএনপি জুলাই ধারণ করে না, বিএনপি ভারতের প্রেসক্রিপশনে মনোনয়ন দেয়, তাদের মুখে ঝামা ঘষে দিল বিএনপি।’

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250