সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

ঘূর্ণিঝড়ের সময় ওদের প্রতি মানবিক হতে বললেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ২৬শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

রেমালের কারণে উত্তাল রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে কক্সবাজার সমুদ্রবন্দরে ইতোমধ্যে ৯ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪-৬ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

এমন অবস্থায় মানবিক আচরণের আবেদন করলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দুর্যোগের সময় কুকুর, বিড়াল আশ্রয় নিতে এলে তাড়িয়ে দেবেন না, সামাজিক মাধ্যমে আকুতি  জানান অভিনেত্রী।

ইনস্টাগ্রামে মনোজ দাস নামের এক ব্যক্তির পোস্ট শেয়ার করেছেন শ্রীলেখা। সেখানে লেখা, “ঘূর্ণিঝড়ের সময় বাড়িতে কুকুর, বিড়াল আশ্রয় নিতে এলে অমানবিকের মতো তাদের তাড়িয়ে দেবেন না। তাদেরও প্রাণ আছে, মৃত্যুর মুখে ঠেলে দেবেন না।” 

আরো পড়ুননিজেদেরকে বেহায়া বললেন জায়েদ-জয়

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “প্লিজ, এই প্রাণীদের প্রতি একটু মানবিক আচরণ করবেন। ওদের তাড়িয়ে দেবেন না। ওরাও জীবন্ত, আমাদের মতোই নানা আবেগ ও যন্ত্রণার মধ্যে দিয়ে যায়।”

সবশেষ তথ্য অনুযায়ী, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এসি/

ঘূর্ণিঝড় শ্রীলেখা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250