শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

অর্থ আত্মসাৎ : বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে ফের তলব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ইসলামী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে আগামী ৮ ও ৯ই ডিসেম্বর ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২১শে নভেম্বর) দুদকের উপপরিচালক (অনুসন্ধান টিমের লিডার) মো. ইয়াছির আরাফাতের স্বাক্ষর করা এক চিঠিতে এ তলব করেন।

এতে বলা হয়, গত ১১ই নভেম্বর হাজির হয়ে বক্তব্য দেয়ার জন্য চিঠি পাঠানো হলেও বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তা হাজির হননি। তাই দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য বা লিখিত বক্তব্য দেয়ার জন্য পুনরায় বিশেষভাবে অনুরোধ করা হলো। নির্ধারিত সময় ও তারিখে হাজিরে ব্যর্থ হলে অভিযোগ সংক্রান্ত ওই কর্মকর্তাদের কোনো বক্তব্য নেই মর্মে পরিগণিত হবে এবং আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরীসহ অন্যান্যদের বিরুদ্ধে ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য মো. ইয়াছির আরাফাতকে টিম লিডার করে ৩ সদস্যের টিম গঠন করা হয়।

ওআ/কেবি

বাংলাদেশ ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250