মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

শরীর-মন ঠান্ডা রাখতে করুন শীতলী প্রাণায়াম

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

বেলা হতেই রোদের তাপ যেন গায়ে ছ্যাঁকা দেয়। ত্বকের সংক্রমণ, হজমের সমস্যা ও মন মেজাজ খিটখিটে হয়ে থাকে। এমন পরিস্থিতিতে প্রাচীন প্রাণায়াম নিয়মিত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এটি প্রতিদিন করলে গরমেও শরীর ও মন ঠান্ডা থাকবে বলে জানাচ্ছেন তারা। তাই শরীর-মন ঠান্ডা রাখতে করুন শীতলী প্রাণায়াম!

শীতলী প্রাণায়াম কী?

নাম থেকেই স্পষ্ট, এর সঙ্গে জড়িয়ে রয়েছে শীতল হওয়ার সম্পর্ক। সংস্কৃত শব্দ ‘শীত’ মানে ঠান্ডা। সেখান থেকেই শীতলী প্রাণায়ামের আবির্ভাব। এই প্রাণায়ামকে অনেকে ‘কুলিং ব্রিদ’ নামেও জানেন। সহজে চটজলদি শরীর, মন ঠান্ডা করার এর চেয়ে ভালো পদ্ধতি আর হয় না।

কীভাবে কাজ করে এই প্রাণায়াম?

শীতলী প্রাণায়াম করলে শরীরে স্বাভাবিক উদ্বায়ী প্রক্রিয়াটি সক্রিয় হয়ে ওঠে। এই প্রাণায়াম করলে দেহের অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। গরমে হজমের গোলমাল, গলা-বুক জ্বালার সমস্যা নিয়ন্ত্রণে থাকে।

আরো পড়ুন : মোবাইল হাতে নিয়ে খাবার খাচ্ছেন?

এই প্রাণায়াম করার পদ্ধতি

প্রথমে হাঁটু মুড়ে পদ্মাসনে বসুন। মনকে শান্ত রাখুন। পাঁচ-ছ’বার স্বাভাবিক শ্বাস নিয়ে এই প্রাণায়াম শুরু করুন। মুখগহ্বরের ভেতর থেকে জিভ সামান্য একটু বাইরে বার করুন। গোল ‘ও’-এর মতো করে প্রথমে শ্বাস টানতে শুরু করুন। একসঙ্গে মুখ ও নাক উভয় দিয়েই চলবে শ্বাসগ্রহণ। এবার শ্বাস ছাড়তেও হবে নাক ও মুখ দিয়ে। পাঁচ থেকে ১০ বার পর্যন্ত করা যায়।

উপকারিতা

যাদের পিত্তদোষ রয়েছে, তাদের জন্য এই প্রাণায়াম ভালো। দেহের তাপমাত্রা অত্যধিক হারে বেড়ে গেলে তা আবার স্বাভাবিক জায়গায় নিয়ে আসে।

পেটের গোলমাল, অ্যাসিডিটি, হজমের সমস্যা নির্মূল করে। ত্বকের প্রদাহজনিত সমস্যা দূর করে।

শরীরের পাশাপাশি মানসিক চাপ, উদ্বেগজনিত সমস্যাও নিয়ন্ত্রণে রাখে।

এস/ আই.কে.জে/

বিশেষজ্ঞ শীতলী প্রাণায়াম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250