রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

জনতা ও অগ্রণী ব্যাংকে অফিসার পদে ২৩৩ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৭ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুটি ব্যাংকে সমন্বিতভাবে ‘অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি)’ পদে ২৩৩ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। 

প্রতিষ্ঠানের নাম: জনতা ব্যাংক পিএলসি ও অগ্রণী ব্যাংক পিএলসি 

পদের সংখ্যা: ০১টি 

লোকবল নিয়োগ: ২৩৩ জন

পদের নাম: অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি)

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

পদসংখ্যা: জনতা ব্যাংক পিএলসিতে ১০০ জন ও অগ্রণী ব্যাংক পিএলসি ১৩৩ জন

বেতন: জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ১৬,০০০-৩৮,৬৪০ টাকা 

অন্যান্য সুবিধা:  স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

বয়সসীমা: ১৮ই নভেম্বর ২০২৪ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদন ফি: অনলাইনে আবেদন করার পর আবেদন ফি বাবদ ডাচ্‌–বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’–এর মাধ্যমে বিল পে ব্যবহার করে ২০০ টাকা পেমেন্ট করতে হবে। 

আবেদনের শেষ সময়: ২৩শে মার্চ ২০২৫

আরও পড়ুন: সিটি ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, বেতনের বাইরেও আছে নানা সুবিধা


এসি/ আই.কে.জে

জনতা- অগ্রণী ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250