রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলবেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় প্রাণশক্তি সমর্থকেরা। খেলা থাকলেই মাঠে তারা ছুটে তো আসেনই, গ্যালারিতে চিৎকার করে সমর্থন দিয়ে যান দলকে। এই দর্শকদের সুযোগ-সুবিধা নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠে দর্শকদের অভিজ্ঞতা শুনতে এবং তাদের সমস্যাগুলো বুঝতে এখন থেকে নিজেই কথা বলবেন নতুন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

আজ বৃহস্পতিবার বিসিবির এক ভিডিও বার্তায় তামিম ইকবাল এই নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি স্বীকার করেন যে এত দিন খেলোয়াড় ও স্টাফদের সুযোগ-সুবিধা নিয়ে কাজ করা হলেও দর্শকদের জন্য সেভাবে কিছু করা হয়নি।

তামিম বলেন, ‘আমরা বিসিবিতে খেলোয়াড়, স্টাফ ও কোচদের সমস্যা নিয়ে নিয়মিত আলোচনা করি। কিন্তু এতগুলো বছর ধরে আমাদের সবচেয়ে বড় স্টেকহোল্ডার বা অংশীজন যারা আমাদের ফ্যান, সেই দর্শকদের সুযোগ-সুবিধা নিয়ে কখনো কথা বলার চেষ্টা করিনি। আমি এই জায়গায় পরিবর্তন আনতে চাই। একজন দর্শক যখন মাঠে আসবেন, তার অভিজ্ঞতা যেন চমৎকার হয়, তিনি যেন বাসায় গিয়ে তৃপ্তি নিয়ে বলতে পারেন যে আজ নিজের দলের খেলা দেখেছি।’

মাঠের দর্শকদের মধ্য থেকে দৈব চয়ন পদ্ধতিতে ৫-১০ জনকে বেছে নিয়ে তামিম কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। গেট দিয়ে ঢোকা থেকে শুরু করে সিটে বসা, এমনকি পানি ও খাবারের ব্যবস্থার মতো খুঁটিনাটি সব বিষয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানবেন তিনি। সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘এক সঙ্গে তো সবার সঙ্গে কথা বলা সম্ভব নয়। তাই আমরা দ্বৈবচয়ন ভিত্তিতে ৫-১০ জনকে বেছে নেব। আমি নিজে তাদের সঙ্গে বসব। তাদের কী কী সমস্যা হচ্ছে বা কোন জায়গায় আমাদের আরও উন্নতি করা দরকার— সেসব জানব। ইনশা আল্লাহ ১৭ তারিখ প্রথম ম্যাচ থেকেই এটি শুরু করব।’

শুধু সভাপতি নিজেই নন, বিসিবির বিশেষ প্রতিনিধি দলও গ্যালারিতে উপস্থিত থাকবেন। তারা দর্শকদের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করে সরাসরি সভাপতির কাছে জমা দেবেন। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজেই কার্যকর হতে যাচ্ছে এই উদ্যোগ।

সমর্থকদের মাঠে আসার আমন্ত্রণ জানিয়ে তামিম বলেন, ‘আপনারা সবাই মাঠে এসে দলকে সমর্থন দেবেন এবং নিজেদের অভিজ্ঞতা আমাদের শেয়ার করবেন। যাতে আমরা দর্শকদের জন্য খেলা দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত ও স্মৃতিমধুর করতে পারি।’

জে.এস/

তামিম ইকবাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250