মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করা হলো।

মঙ্গলবার (১২ই নভেম্বর) সন্ধ্যায় দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটির সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৩০শে ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর। প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্টটি চলবে আগামী বছরের ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত।

এবারের বিপিএলের ৭টি দল হচ্ছে- ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

উদ্বোধনী ম্যাচে দুপুরে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর দুর্বার রাজশাহী। সন্ধ্যার ম্যাচে খেলবে রংপুর রাইডার্স আর ঢাকা ক্যাপিটাল।

দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়, সন্ধ্যার ম্যাচ সাড়ে ছয়টায়। তবে শুক্রবারের দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর দুইটায় ও সন্ধ্যার ম্যাচ সাতটায়।

গ্রুপ পর্বের প্রথম ৮ ম্যাচ হবে মিরপুরে। এরপর সিলেটপর্ব। সেখানে গ্রুপ পর্বের ১২ ম্যাচ খেলবে দলগুলো। সিলেট পর্বের ম্যাচগুলো হবে ৬ই জানুয়ারি থেকে ১৩ই জানুয়ারি পর্যন্ত। পরে চট্টগ্রামে ১৬ই জানুয়ারি থেকে ২৩শে জানুয়ারি পর্যন্ত ১২ ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৬শে জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এলিমিনেটর অনুষ্ঠিত হবে ৩রা ফেব্রুয়ারি দুপুরে। একই দিন রাতে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ৫ই ফেব্রুয়ারি। ৭ই ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের।

ওআ/কেবি

বিপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250