বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী *** ইরানে সরকার পতন হলে হিজবুল্লাহ থামবে এবং শান্তি আসবে: নেতানিয়াহু *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের এখন করণীয় কী *** সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ চিঠিতে যা আছে *** পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী *** চট্টগ্রামে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান *** ডিজে পার্টি-কাণ্ডে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির প্রত্যাহার *** বার্সার ম্যাচ দেখেননি, তবু রেফারিং নিয়ে খোঁচা মরিনহোর *** মালদ্বীপকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ *** মেসিবিহীন আর্জেন্টিনায় একের পর এক চোটের হানা

ভারত ভাঙার চক্রান্ত ব্যর্থ করতে হবে: নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৫ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২৬

#

ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের শত্রুদের বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে লড়াই করতে হবে। ভারত ভাঙার চক্রান্ত ব্যর্থ করতে হবে। দিল্লির ইন্দ্রপ্রস্থ রামলীলা ময়দানে দশেরা উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মোদি বলেন, যে শক্তি দেশের ক্ষতি করে, যারা সমাজে বিভাজন সৃষ্টি করে এবং যে মানসিকতা আমাদের সংস্কৃতিকে ঘৃণা করে, তারাই হল দেশের শত্রু।

দিল্লিতে মোদির বক্তৃতার আগেই মহারাষ্ট্রের নাগপুরে দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিজয়া দশমী উদ‌যাপন বক্তৃতায় সংগঠনটির প্রধান মোহন ভাগবত দাবি করেন ‘অশুভ শক্তি’ ভারতে সরকার ফেলার চেষ্টা করছে।

সেই সঙ্গে তিনি বলেন, ভারতের অগ্রগতি আটকাতে না পেরে অশুভ শক্তি দেশকে ভাঙার চেষ্টা করছে। এই সব অশুভ শক্তি জানে, গত কয়েক দশক ধরে ভারত যেভাবে গুরুত্বপূর্ণ নীতি নিয়ে এগোচ্ছে, তাতে তারা এই অগ্রগতিকে ব্যাহত করতে পারবে না। তাই তারা ভারত এবং সংঘকে ভাঙার চেষ্টা করছে।

ভারতে অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ তুলে ভিনদেশের উদাহরণও টেনেছেন ভাগবত। তার দাবি, ভারতের পরাজয় চায় বিশ্বের অনেক শক্তি।

সম্প্রতি ফ্রান্স, নেপাল এবং বাংলাদেশে সরকারের বিরুদ্ধে যে জনবিক্ষোভ আছড়ে পড়েছিল, তার উদাহরণ টেনে আরএসএস প্রধান বলেন, পশ্চিম থেকে ঝড় আসছে, যা সংস্কৃতি, প্রচলিত ব্যবস্থা এবং নিরাপত্তাকে ঘৃণা করে। এই ঝড় ধ্বংস চায়।

নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই কেউ কেউ বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের ‘অরাজকতা’ তৈরি করছেন বলে দাবি ভাগবতের।

নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250