বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী *** ইরানে সরকার পতন হলে হিজবুল্লাহ থামবে এবং শান্তি আসবে: নেতানিয়াহু *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের এখন করণীয় কী *** সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ চিঠিতে যা আছে *** পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী *** চট্টগ্রামে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান *** ডিজে পার্টি-কাণ্ডে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির প্রত্যাহার *** বার্সার ম্যাচ দেখেননি, তবু রেফারিং নিয়ে খোঁচা মরিনহোর *** মালদ্বীপকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ *** মেসিবিহীন আর্জেন্টিনায় একের পর এক চোটের হানা

ইরান সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৫ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের সরকার উৎখাতের প্রচেষ্টা জোরদার করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ইরানি শাসনব্যবস্থার অবসান ঘটানোর কাজ সম্পন্ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে বহুবার আলোচনা করেছি, গতকালও কথা হয়েছে।’

এদিকে, সোমবার আকস্মিক সফরে ইসরায়েলে যান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সফরে নেতানিয়াহুর সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র ডোরন স্পিলম্যান জানান, দক্ষিণ নেগেভ মরুভূমি অঞ্চলের উভদা বিমানঘাঁটিতে হেগসেথের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হয়।

স্পিলম্যান বলেন, বৈঠকে আঞ্চলিক হুমকি এবং সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250