শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী *** ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একটিরও সভাপতি পেল না বিরোধী দল *** ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী

প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি, প্রাথমিকের ফল প্রকাশ নিয়ে যা বললেন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ উঠলেও এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। অধিদপ্তর জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশের জন্য কাজ চলছে।

গতকাল সোমবার (১২ই জানুয়ারি) ডিপিইর পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান এসব তথ্য জানান। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৭২ ঘণ্টা পার হলেও এখনো পর্যন্ত প্রশ্নফাঁসের কোনো সুনির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য প্রমাণ কেউ উপস্থাপন করতে পারেনি বলেও জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার (১২ই জানুয়ারি) ডিপিইর পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ফল প্রকাশের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে। দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে অধিদপ্তর।

তিনি আরো জানান, গত ৩রা জানুয়ারির নির্ধারিত পরীক্ষা ৯ই জানুয়ারি অনুষ্ঠিত হওয়ায় স্বাভাবিকভাবেই প্রায় সাত দিনের বিলম্ব হয়েছে।

যত দ্রুত সম্ভব ফল প্রকাশের জন্য মহাপরিচালক (ডিজি) স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে অধিদপ্তর।

তার নাম ও স্বাক্ষর নকল করে বিভিন্ন জায়গায় ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে এমন অভিযোগ করে তিনি জানান, এমনকি কোথাও তার নামও ভুলভাবে লেখা হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে ফেসবুকে এ ধরনের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও  সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে গত ২রা জানুয়ারি (শুক্রবার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়। পরে ওই লিখিত পরীক্ষা ৯ই জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগেই প্রশ্নফাঁসসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে।

জে.এস/

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250