শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্ষায় পেয়ারা খাবেন যে কারণে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

চলছে বর্ষাকাল, এসময়ের একটি রসালো ফল হলো পেয়ারা। সবুজ রঙের এই ফল বেশ সুস্বাদু আর সেইসঙ্গে পুষ্টিকরও। ভিটামিন সি এর অন্যতম উৎস এই পেয়ারা। শুধু তাই নয়, এতে থাকা অন্যান্য ভিটামিন ও মিনারেল আমাদের শরীরের নানাভাবে উপকার করে। বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার দিকে মনোযোগী হওয়া প্রয়োজন। আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারবে পেয়ারা। চলুন জেনে নেওয়া যাক বর্ষায় পেয়ার খাওয়ার আরও কিছু উপকারিতা সম্পর্কে-

হজমে সাহায্য করে

সুস্থ থাকার জন্য ভালো হজমের বিকল্প নেই। আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে উপকারী ফল পেয়ারা। কারণ এতে থাকে পর্যাপ্ত ফাইবার। যে কারণে পেয়ারা খেলে হজম ভালো হয়। এখানেই শেষ নয়, পেয়ারায় ক্যালোরি থাকে কম। যে কারণে এটি খেলে ওজন বৃদ্ধির ভয় থাকে না। তাই যারা ওজন কমাতে চান তাদের জন্যও একটি সহায়ক ফল হতে পারে পেয়ারা।

আরো পড়ুন : ঔষধিগুণে ভরপুর লটকন!

ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী

ডায়াবেটিসে আক্রান্ত হলে তাদের খাবারের ক্ষেত্রে নানা বিধি-নিষেধ চলে আসে। অনেক ধরনের ফল খেতেও তাদের নিষেধ করা হয়। তবে পেয়ারা সেই দলে নেই। এটি ডায়াবেটিসে আক্রান্তদের জন্যও বেশ উপকারী। ফাইবার সমৃদ্ধ এই ফলের গ্লাইসেমিক সূচক খুব কম। যে কারণে এটি খেলে তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। ফলে নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিসও।

মস্তিষ্কের জন্য কার্যকরী

আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে কাজ করে পেয়ারা। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ পেয়ারা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। এই ফলে ভিটামিন সি ছাড়াও থাকে ভিটামিন বি ৩ এবং ভিটামিন বি ৬। এগুলো আমাদের মস্তিষ্কের রক্ত সঞ্চালনে সাহায্য করে থাকে। যে কারণে নিয়মিত পেয়ারা খেলে তা স্ট্রেস নিয়ন্ত্রণেও দারুণভাবে কাজ করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপনাকে সাহায্য করবে পেয়ারা। কারণ এতে থাকা ভিটামিন সি এই কাজে বিশেষ কার্যকরী। পেয়ারায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ত্বককে বলিরেখা থেকে মুক্ত থাকতে সাহায্য করে। সেইসঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যায়ও পেয়ারা বেশ উপকারী। পেয়ারায় থাকা ভিটামিন এ আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে।

এস/ আই.কে.জে


পেয়ারা বর্ষাকাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250