শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

যমুনায় তারেক রহমানের পৌনে ২ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

দেশে ফেরার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় স্ত্রী জুবাইদা রহমান ও তার একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তারেক রহমান।

সেখানে তারেক রহমান পৌনে দুই ঘণ্টার মতো সময় অবস্থান করেন। এরপর রাত সোয়া ৯টার দিকে বের হয়ে গুলশানের বাসার উদ্দেশে রওনা করেন তিনি।

দেশে ফেরার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যানের এটাই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

এর আগে গত বছরের ১৩ই জুন লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেন তারেক রহমান। ওই বৈঠকের পরই নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250