শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

মেসিকে দেখা নিয়ে বিশৃঙ্খলা: আয়োজক আটক, মমতার ক্ষমা প্রার্থনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় 'প্রধান আয়োজক'কে আটক করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সিনিয়র পুলিশ কর্মকর্তা জাভেদ শামীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অব্যবস্থাপনায় 'বিব্রত' ও 'মর্মাহত'। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বলেছেন, 'লিওনেল মেসিসহ সব ক্রীড়াপ্রেমী ও তার ভক্তদের কাছে এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।' মমতা এই ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন।

'দ্য গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫' শিরোনামে তিন দিনের একটি সফরে আজ শনিবার (১৩ই ডিসেম্বর) ভোরে পশ্চিমবঙ্গের মাটিতে অবতরণ করেন আর্জেন্টাইন মহাতারকা। এতে উৎসবের শহরে রূপ নেয় কলকাতা, সমর্থকদের ভালোবাসা ও উন্মাদনায় সিক্ত হন মেসি। তবে শেষমেশ গোটা চিত্র পরিণত হয় বিশৃঙ্খলা ও উত্তেজনায়।

কয়েক ঘণ্টা পর হাজার হাজার ভক্ত মেসির নাম লেখা জার্সি পরে এবং আর্জেন্টিনার পতাকা দুলিয়ে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে উপস্থিত হন। কিন্তু ৭০-৮০ জন মানুষ মেসির চারদিকে ঘিরে থাকায় গ্যালারিতে উপস্থিত ভক্তরা তাকে এক ঝলকও দেখতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে তারা শুরু করেন বোতল ও চেয়ার ছোঁড়া, ভাঙচুর করেন স্টেডিয়ামের বিভিন্ন সম্পদ।

পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ট্যুরের আয়োজক শতদ্রু দত্ত মাইক্রোফোনে মেসিকে ঘিরে ভিড় কমাতে অনুরোধ করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এমন বিশৃঙ্খলতার শুরুর দিকেই অবশ্য মাঠ ছেড়ে যান ৩৮ বছর বয়সী এই ফুটবলার। তিনি চলে যাওয়ার পর আরও ক্রুদ্ধ হয়ে গ্যালারির বেষ্টনী টপকে মাঠেও ঢুকেও পড়েন হাজার দুয়েক দর্শক। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেষ পর্যন্ত নামানো হয় র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ)।

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250