মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ভারতের রাজস্থানে জুরাসিক যুগের বিরল জীবাশ্মের সন্ধান

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৫

#

এর দৈর্ঘ্য প্রায় ১ দশিমক ৫ থেকে ২ মিটার। ছবি: এএনআইএর

ভারতের রাজস্থানে জুরাসিক যুগের একটি বিরল প্রজাতির কুমিরসদৃশ প্রাণীর জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। পশ্চিম রাজস্থানের জয়সালমের জেলার মেঘা গ্রামে পাওয়া জীবাশ্মটির বয়স ২০ কোটি বছরেরও বেশি বলে মনে করছেন গবেষকেরা।

জীবাশ্মটি ‘ফাইটোসর’ জাতীয় প্রাণীর। এর দৈর্ঘ্য প্রায় দেড় থেকে দুই মিটার। এটি নদী ও স্থল—দুই জায়গাতেই বসবাস করত বলে জানান ভূবিজ্ঞানী সিপি রাজেন্দ্রন। তার মতে, এ ধরনের প্রাণী পরবর্তীকালে বিবর্তনের মাধ্যমে আধুনিক কুমিরে রূপ নেয়। খবর বিবিসির। 

জীবাশ্মটি আবিষ্কার করেন রাজ্যের পানিসম্পদ বিভাগের সিনিয়র হাইড্রোজিওলজিস্ট ড. নারায়ণদাস ইনখিয়া ও তার গবেষক দল। ড. ইনখিয়া বিবিসিকে বলেন, ‘এই এলাকায় আরও অনেক জীবাশ্ম লুকিয়ে থাকতে পারে, যা বিবর্তনের ইতিহাস জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে।’ তার মতে, এই আবিষ্কার ‘ফসিল ট্যুরিজম’-এর জন্য এলাকাটিকে গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে পারে।

প্রাথমিকভাবে গত সপ্তাহে গ্রামের কিছু বাসিন্দা একটি হ্রদ খননের সময় মাটির নিচে কঙ্কালের মতো কিছু গঠন দেখতে পান। তারা বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানান। পরে সেখানে খনন চালিয়ে গবেষকেরা ফাইটোসরের জীবাশ্মের পাশাপাশি একটি জীবাশ্ম অবস্থায় থাকা ডিমও খুঁজে পান। ধারণা করা হচ্ছে, এটি ওই প্রাণীরই ডিম।

জ্যেষ্ঠ প্যালিয়ন্টোলজিস্ট ভি এস পারিহার বলেন, ‘জীবাশ্মটি একটি মাঝারি আকৃতির ফাইটোসরের, যা সম্ভবত এই অঞ্চলের নদীতীরে বাস করত এবং মাছ খেয়ে জীবন ধারণ করত।’

গবেষক সিপি রাজেন্দ্রন বলেন, এই ফাইটোসরের জীবাশ্মটি ‘সম্ভবত একটি বিরল নমুনা’, কারণ এ ধরনের জীবাশ্ম এখন পর্যন্ত পৃথিবীর অন্য কোনো স্থানে খুব কমই পাওয়া গেছে।

যদিও এই আবিষ্কার গুরুত্বপূর্ণ, তবে গবেষকদের কাছে তা খুব একটা বিস্ময়ের নয়। কারণ, বিশ্বাস করা হয়—এই অঞ্চল একসময় এক পাশে নদী এবং অন্য পাশে সমুদ্র দ্বারা বেষ্টিত ছিল।

রাজস্থান রাজ্যের জয়সালমেরের এই এলাকা ‘লাথি ফরমেশন’ (Lathi Formaion) নামে পরিচিত একটি ভূ-গঠনের অংশ, যেখানে জুরাসিক যুগে ডাইনোসরের বসবাস ছিল বলে ধারণা করা হয়। এর আগেও এই এলাকায় উল্লেখযোগ্য জীবাশ্ম আবিষ্কার হয়েছে।

২০২৩ সালে ড. ইনখিয়া একটি ডাইনোসরের জীবাশ্মযুক্ত ডিম খুঁজে পেয়েছিলেন। আর ২০১৮ সালে ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বিজ্ঞানীরা এখান থেকে ভারতের সবচেয়ে পুরোনো উদ্ভিদভোজী ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পান।

জে.এস/

ভারত বিজ্ঞান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250