শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাকরিসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার কমাবে—এমন প্রত্যাশা দুর্বল হয়ে পড়েছে। এর প্রভাবে আজ শুক্রবার (২১শে নভেম্বর) বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। সূত্র: রয়টার্স।

শুক্রবার দুপুর ১২টা ১৩ মিনিট (জিএমটি) পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪,০৩৯.৭৯ ডলারে। সাপ্তাহিক হিসাবে স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমেছে। ডেলিভারি-ভিত্তিক মার্কিন ফিউচার স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৩৭.১০ ডলার।

উইজডমট্রির কমোডিটি স্ট্র্যাটেজিস্ট নিটেশ শাহ বলেন, সুদের হার কমানোর সম্ভাবনা এখন দুর্বল হয়ে পড়েছে, কারণ গতকাল বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের তথ্য বেশ ভালো ছিল। মূলত এ কারণেই স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত মার্কিন চাকরি প্রতিবেদন অনুযায়ী, নন-ফার্ম পেরোল ১১৯,০০০ বেড়েছে, যেখানে আগের পূর্বাভাস ছিল মাত্র ৫০,০০০। তবে বেকারত্বের হার চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সভার আগে আর কোনো চাকরি প্রতিবেদন প্রকাশ হবে না। এ অবস্থায় ট্রেডারেরা এখন মাত্র ৪১ শতাংশ সম্ভাবনা দেখছেন যে, ফেড সুদের হার কমাতে পারে। নিম্ন সুদহার পরিবেশে স্বর্ণ সাধারণত ভালো পারফর্ম করে।

অন্যদিকে, ক্লিভল্যান্ড ফেডের প্রেসিডেন্ট বেথ হ্যাম্যাক, যিনি সাম্প্রতিক সুদহার কমানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন, তিনি বৃহস্পতিবার সতর্ক করে বলেন যে, মুদ্রাস্ফীতির কারণে আরও সুদ কমানো ঝুঁকিপূর্ণ হতে পারে।

এদিকে এ সপ্তাহে এশিয়ার প্রধান প্রধান বাজারগুলোতে স্বর্ণের শারীরিক চাহিদা দুর্বল ছিল। সুদের হার ওঠানামা ও বাজারের অস্থিরতা সম্ভাব্য ক্রেতাদের স্বর্ণ কেনা থেকে বিরত রেখেছে।

স্বর্ণের দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250