সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

খালেদা জিয়া পুরোনো দুটির সঙ্গে এবার নতুন একটি আসনে প্রার্থী হবেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

জিয়াউর রহমান মারা যাওয়ার পর বিএনপির দায়িত্ব নিয়ে ১৯৯১ সালে নির্বাচনী যাত্রা শুরু করেন খালেদা জিয়া। তারপর বিভিন্ন নির্বাচনে নানা আসন থেকে প্রার্থী হলেও কোনো আসনে কখনো হারেননি তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনটি আসনে প্রার্থী হতে যাচ্ছেন তিনি; যার দুটিতে আগেও তিনি নির্বাচিত হয়েছিলেন, তার সঙ্গে নতুন এলাকা হিসেবে নিজের জন্মস্থানকে বেছে নিয়েছেন।

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা অন্তর্বর্তী সরকার দিয়েছে। সেই নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম আজ সোমবার (৩রা নভেম্বর) প্রকাশ করেছে বিএনপি। তাতে দেখা যায়, বিএনপির চেয়ারপারসনের জন্য রাখা হয়েছে ফেনী–১, বগুড়া–৭ ও দিনাজপুর–৩ আসনগুলো।

আওয়ামী লীগ আমলে দণ্ড নিয়ে কারাগারে যাওয়া খালেদা জিয়া গত বছর জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর খালাস পেয়ে কারামুক্ত হলেও অসুস্থতার জন্য তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যে সংশয় ছিল, তা কেটে গেল আজ প্রার্থীর তালিকা ঘোষণার পর।

ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা নিয়ে গঠিত ফেনী–১ আসন থেকে বরাবরই প্রার্থী হয়ে জিতে আসছেন খালেদা জিয়া। ২০০১ সালে অবশ্য একাধিক আসনে জয়ী হওয়ার পর এই আসন ছেড়ে দিয়েছিলেন তিনি। তাতে উপনির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য হন তার ভাই সাঈদ এস্কেন্দার (বর্তমানে প্রয়াত)। এই এলাকায় খালেদা জিয়ার পৈতৃক নিবাস। যদিও তার পরিবার পরে দিনাজপুরে স্থায়ী হয়। তার জন্মও দিনাজপুরেই।

দিনাজপুর সদর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর–১ আসনে খালেদা জিয়া আগে কখনো প্রার্থী হননি। ১৯৯৬ সালের দুটি নির্বাচনে আসনটিতে বিএনপির প্রার্থী হয়েছিলেন তার বোন খুরশীদ জাহান হক (বর্তমানে প্রয়াত)।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বাড়ি গাবতলী উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনেও বরাবর প্রার্থী হয়ে আসছেন খালেদা জিয়া। ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত প্রতিটি নির্বাচনে প্রার্থী হয়ে জেতেন তিনি। তবে তিনি ছেড়ে দিলে উপনির্বাচনে তিনবার জয়ী হন বিএনপির স্থানীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, একবার উপনির্বাচনে প্রার্থী করে জিতিয়ে আনা হয় কেন্দ্রীয় নেতা মওদুদ আহমদকে।

বগুড়া–৬ আসনে এবার প্রার্থী হচ্ছেন খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাবা–মায়ের পথ ধরে রাজনীতিতে নামা তারেক রহমান এবারই প্রথম ভোটের লড়াইয়ে নামছেন।

খালেদা জিয়া ১৯৯১ সালে পাঁচটি আসনে প্রার্থী হয়ে প্রতিটিতেই জিতেছিলেন। তখন একজনের সর্বোচ্চ পাঁচ আসনে প্রার্থী হওয়ার সুযোগ ছিল। খালেদা জিয়া সেবার বগুড়া ও ফেনীর পাশাপাশি ঢাকা-৯, ঢাকা–৫ ও চট্টগ্রাম-৮ আসনে প্রার্থী হন। সেবার বিএনপি জয়ী হওয়ার পর সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম শপথ নেন তিনি।

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250