রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের নির্দেশ মাউশির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

ভর্তির ক্ষেত্রে বয়সের সময়সীমা অনুসরণ না করায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তারা সবাই এ বছরের (২০২৪) জানুয়ারিতে ভর্তি হয়েছিল।

বুধবার (২৮শে ফেব্রুয়ারি) হাইকোর্টের এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে মাউশি।

মাউশির প্রজ্ঞাপনে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা (নিজেদের নির্ধারিত) অনুসরণ না করে ১লা জানুয়ারি ২০১৭ সালের পূর্বে জন্মগ্রহণকারী (প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত সংযুক্ত তালিকায় বর্ণিত) শিক্ষার্থীদের ভর্তি করাটা ছিল বিধিবহির্ভূত।

এ অবস্থায়, ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে বিধিবহির্ভূতভাবে ভর্তি হওয়া ২০১৫ সালে জন্মগ্রহণকারী ১০ জন এবং ২০১৬ সালে জন্মগ্রহণকারী ১৫৯ জনসহ মোট ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করে জরুরিভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন: ১৪ই মার্চের মধ্যে প্রাথমিকে উত্তীর্ণদের ডোপ টেস্ট

এ বিষয়ে জানতে চাইলে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী গণমাধ্যমকে বলেন, মাউশির চিঠি আমরা পেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসকে/

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভর্তি বাতিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250