রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’

এবার একীভূত হচ্ছে দুই সরকারি ব্যাংক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৪

#

প্রতীকী ছবি

বেসরকারি খাতের পদ্মা ব্যাংক এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার পর এবার দুটি সরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বুধবার (৩রা এপ্রিল) এক বৈঠকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) একীভূত হচ্ছে সোনালী ব্যাংকের সঙ্গে। আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূত হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে। 

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, ব্যাংকগুলোকে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংক খুব শিগগিরই এই সংক্রান্ত একটি নীতিমালা দেবে। এরপর ব্যাংকগুলো নিজ নিজ পর্ষদের সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেবে। 

আরো পড়ুন: পোশাকের নতুন বাজার: ১৪ বছরে ১০ গুণ বেড়েছে রপ্তানি

গত ১৮ই মার্চ একীভূত হতে চুক্তি সই করে বেসরকারি খাতের পদ্মা ব্যাংক ও এক্সিম ব্যাংক। এর আগে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার উদ্যোগ নিলে পদ্মা ব্যাংককে একীভূত করতে আগ্রহ দেখায় এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সে সময় জানায়, ব্যাংক একীভূত হলে গ্রাহকের আমানত নিরাপদ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই বছরের মধ্যে ৭ থেকে ১০টি দুর্বল ব্যাংকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে। দুর্বল ব্যাংকগুলো স্বেচ্ছায় একীভূত না হলে আগামী বছর থেকে তাদের ওপর চাপ প্রয়োগ করা হবে। 

এইচআ/  আই.কে.জে


সরকারি ব্যাংক একীভূত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250