মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান

আওয়ামী লীগের নেতাকে নিয়ে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভ তৈরি হয়েছে। শুরু হয়েছে নানা আলোচনা।

গতকাল শুক্রবার (৩রা অক্টোবর) বিকেলে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী ওই বড়উঠান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সায়েদ আল মাহমুদকে নিয়ে তার নির্বাচনী গণসংযোগ করেন।

সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয় এবং গণসংযোগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

উপজেলা বিএনপির নেতারা অভিযোগ করেন, নিজেদের স্বার্থে আওয়ামী লীগের নেতাদের ফেরাতে জামায়াত ইসলামী মাঠে নেমেছে। এনসিপির নেতাদেরও এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতা সায়েদ আল মাহমুদকে গ্রেপ্তার করতে সম্প্রতি কর্ণফুলী থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় মাহমুদকে গ্রেপ্তার করতে গেলে প্রশাসনকে ম্যানেজ করে গ্রেপ্তার আটকায় তার ভাতিজা স্থানীয় জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন। 

জামায়াতের সংসদ সদস্য প্রার্থী স্থানীয় মসজিদে নামাজ পড়া শেষে গতকাল আবদুল আউয়াল চৌধুরী পাড়া, কাজী বাড়িসহ কয়েকটি পাড়াতে গণসংযোগ করেন বলেও নিশ্চিত করেন স্থানীয় বাসিন্দারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ২০২৪ সালের জুলাই আন্দোলনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কটূক্তিমূলক লেখা শেয়ার করা ও ক্ষমতায় থাকাকালীন অবাধ ক্ষমতা চর্চার অভিযোগ রয়েছে আওয়ামী লীগের নেতা সায়েদ আল মাহমুদের বিরুদ্ধে।

আওয়ামী লীগ চট্টগ্রাম জামায়াতে ইসলামী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250