সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

ভারত নয়, আমেরিকায় আছেন জামায়াত নেতা ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৮ পূর্বাহ্ন, ৫ই অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে যাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ভারতে নয়, এখনও আমেরিকায় রয়েছেন। তিনি দেশটির শিকাগো শহরে কিডনিজনিত সমস্যায় চিকিৎসা নিচ্ছেন। আগামীকাল সোমবার (৬ই অক্টোবর) দেশে ফিরতে পারেন তিনি। সুখবর ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন জামায়াতের দায়িত্বশীল একাধিক নেতা।

গতকাল শনিবার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, জামায়াতের নায়েবে আমির যুক্তরাষ্ট্র থেকে ভারতের রাজধানী দিল্লিতে গিয়েছেন। সেখানে তাকে স্বাগত জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। 

জিয়া সাইবার ফোর্সের চেয়ারম্যান পরিচয়ে জিয়াউর রহমান নামের একটি প্রোফাইল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি ডা. তাহের এবং উপেন্দ্র দ্বিবেদীর করমর্দনের ছবি পোষ্ট করা হয়। এতে দাবি করা হয়, শনিবার রাত ৯ টায় দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে ভারতের রাজনীতিকদের সঙ্গে বৈঠক করবেন ডা. তাহের। 

এই পোস্ট শেয়ার করে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না নিজের ভেরিফায়েড প্রোফাইলে লেখেন, ‘মুখে ভারত বিরোধিতা আর তলে তলে ভারতের সঙ্গে সম্পর্ক তৈরিতে ব্যস্ত জামায়াত’। অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি এআই দিয়ে তৈরি। তবে এ তথ্য সামনে আসার পর পোস্টটি ডিলিট করেন মুন্না।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান বলেন, একটি দলের নেতাকর্মীরা জামায়াতের বিরুদ্ধে যা তা গুজব ছড়াচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অথচ তারাই জামায়াতের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ আনছেন। আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে শনিবার সকালেও টেলিফোনে কথা হয়েছে। তিনি আগে থেকেই অসুস্থ। যুক্তরাষ্ট্রে গিয়ে জ্বরে আক্রান্ত হয়েছেন। তিনি শারীরিকভাবে বেশ দুর্বল হয়েছে পড়েছেন। আশা করা হচ্ছে, তিনি ৭ অক্টোবর দেশে ফিরবেন। 

উল্লেখ্য, কিডনির রোগে আক্রান্ত ডা. তাহের গত এপ্রিলে যুক্তরাজ্যে চিকিৎসা নেন। গত ২১শে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে যাত্রার আগের দিনও ভর্তি ছিলেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর শেষে তিনি নিউইয়র্ক থেকে শিকাগো গিয়েছেন।

জে.এস/

সৈয়দ আবদুল্লাহ মো. তাহের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250