সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

ঢাকায় আজ মাথাল শোভাযাত্রা করবে গণসংহতি আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৭ পূর্বাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে এক দশক পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (১৪ই নভেম্বর) রাজধানী ঢাকায় সমাবেশ ও মাথাল শোভাযাত্রা করবে গণসংহতি আন্দোলন। আজ বিকেলে ঢাকার শাহবাগ এলাকায় দলটির এ কর্মসূচি হবে। মাথাল গণসংহতি আন্দোলনের দলীয় প্রতীক।

দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বেলা তিনটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক দল হিসেবে এক দশক পূর্তি উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য মাথাল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। উপস্থিত থাকবেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলসহ কেন্দ্রীয় ও বিভিন্ন অঞ্চলের নেতা-কর্মীরা।

২০০২ সালের ২৯শে আগস্ট বেশ কয়েকটি গণসংগঠনের ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ হিসেবে গণসংহতি আন্দোলনের যাত্রা শুরু হয়। ২০১৫ সালের ২৭শে থেকে ২৯শে নভেম্বর তৃতীয় জাতীয় প্রতিনিধি সম্মেলন থেকে গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।

২০১৭ সালের ২৮শে ডিসেম্বর নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছিল গণসংহতি আন্দোলন। তবে তখন ইসি তাদের নিবন্ধন দেয়নি। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছরের সেপ্টেম্বরে উচ্চ আদালতের আদেশে ইসির নিবন্ধন পায় দলটি।

জে.এস/

গণসংহতি আন্দোলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250