শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

হারের পর স্পেনের ফুটবলারদের গলা চেপে ধরলেন আর্জেন্টিনার মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ২০শে জুলাই ২০২৬

#

হারের পর স্পেনের ফুটবলারদের গলা চেপে ধরেছেন লেয়ান্দ্রো পারেদেস। ছবি: এপি

নিউজার্সিতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালটা কেবল শেষ হলো। স্পেন দল তখন উদযাপনে ব্যস্ত। বিপরীতে হতাশ আর্জেন্টিনা ফুটবল দল। টানা দুইবার চ্যাম্পিয়ন হতে না পারার ব্যর্থতায় মেজাজ হারিয়ে প্রতিপক্ষ ফুটবলারদের গলা চেপে ধরেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস।

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর পর শিরোপা নিশ্চিত করে এরিক গার্সিয়া তার কয়েকজন সতীর্থকে নিয়ে মাঝমাঠে চিৎকার করে উদযাপন করছেন। মুহূর্তের মধ্যেই পারেদেস সেখানে গিয়ে গার্সিয়ার গলা চেপে ধরেন। আর্জেন্টাইন মিডফিল্ডার ঘটনাটা ঘটিয়েছেন একজন সহকারী রেফারি থাকা সত্ত্বেও। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টিভি ক্যামেরায় সেটা ধরা পড়েছে।

পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে লিওনেল স্কালোনি দ্রুত এগিয়ে এসে দুজনকে (পারেদেস-গার্সিয়া) আলাদা করার চেষ্টা করেন। আর্জেন্টিনার সহকারী কোচ সামুয়েল ওয়ালতারও ওয়াল্টার হস্তক্ষেপ করেন। এদিকে গাভিও আর্জেন্টাইন খেলোয়াড়ের ওপর আক্রমণের চেষ্টা করেন। থিয়াগো আলমাদা যখন এই হাতাহাতির মাঝখানে পড়ে যান, পারেদেস তখন গাভির জার্সি ধরে তাকে মাটিতে ফেলে দেন। ম্যাচ শেষে পারেদেসকে দেখানো হয় লাল কার্ডও।

৪৬ মিনিটে আজ নিকোলাস গনসালেসের বদলি হিসেবে পারেদেসকে মাঠে নামান কোচ স্কালোনি। নামার ৬ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন পারেদেস। রদ্রিকে ফাউল করার শাস্তি হিসেবেই আর্জেন্টাইন মিডফিল্ডারকে দেখানো হয় হলুদ কার্ড। রেফারি স্লাভকো ভিনচিচের ওপর মেজাজও হারিয়েছেন পারেদেস।

১০৬ মিনিটে জয়সূচক গোলটি করেন তোরেস। যিনি ৬২ মিনিটে নামেন মিকেল ওইয়ারসাবালের বদলি হিসেবে। ১-০ গোলে জয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে মঞ্চে স্পেনের ফুটবলাররা হাসিমুখে মেডেল পরছেন। দীর্ঘ ৩৯ দিনের টুর্নামেন্ট শেষ হলো লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের ট্রফি উদযাপন দিয়ে।

ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250