রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

দুর্গাপূজার সময় পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয়-আন্তর্জাতিক চক্রান্তের অংশ: রিজভী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা চলাকালে পাহাড়ে অস্থিতিশীলতা ‘জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যারা শেখ হাসিনার পতন মানতে পারেনি, তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।

আজ বুধবার (১লা অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এত দিন রাজনৈতিক স্বার্থে দুর্গাপূজার উৎসবকে বিভাজনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখনো প্রচেষ্টা আছে সম্প্রীতি ভাঙার।

দুর্গাপূজা নস্যাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনা পারিবারিক রাজত্ব করতে চেয়েছে। তিনি দেশটাকে তার বাপের মনে করতেন। কোনো একটি দেশ চেয়েছে, হাসিনাকে টিকিয়ে রেখে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে।

তিনি বলেন, ‘তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপির নেতা-কর্মীরা সতর্ক আছেন, যাতে পূজা নির্বিঘ্নে শেষ হয়। পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এর জন্য হিন্দু-মুসলিম সবাই এক হয়ে সেই শপথ নিয়েছে।’

জে.এস/

রুহুল কবির রিজভী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250