শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

পানির ১৬৩ ফুট গভীরে ফটোশ্যুট করলেন তরুণী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

এমন অনেককেই আপনার আশেপাশে পাবেন যারা ছবি তুলতে খুবই পছন্দ করেন। যেখানেই যান সুন্দর মুহূর্ত, দৃশ্যের সঙ্গে নিজেদের ছবি তুলে রাখেন। তাই বলে পানির নিচে ফটোশ্যুট? ভাবতেই দম বন্ধ হয়ে আসছে নিশ্চয়ই। জেনে আরও অবাক হবেন পানির ১৬৩.৩৮ ফুট (৪৯.৮০ মিটার) নিচে এই ফটোশ্যুটটি করেছেন তিনি।

সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে মডেল সিয়ারা আন্তোস্কির। একইসঙ্গে তার ফটোগ্রাফার স্টিভেন হেইনিং এই রেকর্ড অর্জন করেন। এর আগেও তারা দুজন ২০২১ এবং ২০২৩ সালে পানির গভীরে ফটোশ্যুট করে বিশ্বরেকর্ড করেছিলেন।

এবার নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছেন পানির আরও বেশি গভীরে গিয়ে ফটোশ্যুট করে। তবে এই কাজ মোটেই সহজ ছিল না তাদের জন্য। যদিও দীর্ঘদিন ধরে তারা প্রশিক্ষণ নিয়েছেন এবং সঙ্গে ছিল প্রশিক্ষিত রেসকিউ টিম। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বোকা রাটনে হাইড্রো আটলান্টিক জাহাজের ধ্বংসাবশেষের ডেকে শ্যুটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

আরো পড়ুন : যে দেশের মানুষ গাছের কাণ্ড থেকে পানি পান করে!

সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল পানির গভীরতা। তারা যে জায়গাটিকে বেছে নিয়েছিলেন, সেটি ডিকম্প্রেশন জোন অতিক্রম করেছে। ডিকম্প্রেশন জোন হলো সবচেয়ে দূরে যেখানে আপনি ডাইভ করতে পারেন। যার সর্বোচ্চ গভীরতা হচ্ছে ১৩০ ফুট।

তরুণী সিয়ারা বলেন, তিনি এই ছবিগুলোর জন্য সমুদ্রের গভীরে, ডাইভ সরঞ্জাম ছাড়াই নির্মম ঠান্ডা এবং পরাবাস্তব পরিবেশ সহ্য করতে পেরেছিলেন। তিনি এই চ্যালেঞ্জে আত্মবিশ্বাসী ছিলেন।

এস/ আই.কে.জে

ফটোশ্যুট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250