শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

লাসিথ মালিঙ্গাকে নতুন দায়িত্ব দিল শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে ফাস্ট বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। কিংবদন্তি এই পেসারের নিয়োগটি স্বল্পমেয়াদি বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

বিবৃতিতে জানানো হয়, মালিঙ্গার এই দায়িত্ব হবে এক মাস মাসের একটু বেশি সময়ের জন্য। এটি ১৫ই ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে, তার দায়িত্বের মেয়াদ শেষ হবে ২৫শে জানুয়ারি।

২০১৪ সালে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতানো অধিনায়ক মালিঙ্গা টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা বোলার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮৪ ম্যাচে ১০৭ উইকেট নেওয়া মালিঙ্গা বিশেষভাবে পরিচিত ডেথ ওভারে তার বোলিং দক্ষতার জন্য।

২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং ও মেন্টরিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন ৪২ বছর বয়সী এই পেসার। এর আগে ২০২২ সালে শ্রীলঙ্কা দলের বোলিং স্ট্র্যাটেজি কোচের দায়িত্বও পালন করেছিলেন তিনি।

৭ই ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক শ্রীলঙ্কা ও ভারত। এই বৈশ্বিক আসরের প্রস্তুতিতে মালিঙ্গার অভিজ্ঞতাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট।

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা। তাদের সঙ্গে এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান। সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ খেলবে ৮ই ফেব্রুয়ারি, কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে।

এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা।

জে.এস/

লাসিথ মালিঙ্গা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250