মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

শাকিব প্রকাশ করলেন পুরোনো প্রেমের কথা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৬শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

গুলশানের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা এক তরুণীর প্রেমে পড়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। তাকে বিয়েও করতে চেয়েছিলেন। তবে সেই সম্পর্ক বেশি দূর এগোয়নি। সম্পর্কের পরিণতি না হলেও এখনো সেই ভালোবাসা ভুলতে পারেননি শাকিব। মাঝেমধ্যে সেই সম্পর্কের কথা মনে হলে অনুশোচনা হয় তার। সম্প্রতি চ্যানেল আইয়ের এক টক শোতে এসে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এমন তথ্য জানালেন শাকিব।

পূর্ণিমার উপস্থাপনায় ‘চাঁদ তারার গুঞ্জরণ’ নামের টক শোতে এসেছিলেন শাকিব খান। সেখানে চলচ্চিত্র ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন তিনি। সেই অনুষ্ঠানে নিজের অপূর্ণ প্রেমকাহিনির কথা শেয়ার করেন এই নায়ক।

শাকিবের এই প্রেমের কথা জানতেন পূর্ণিমা। শুটিংয়ের সময় পূর্ণিমার সঙ্গে নিজের ভালোবাসার সম্পর্ক নিয়ে কথা বলতেন শাকিব। পূর্ণিমাকে জানিয়েছিলেন ওই তরুণীকে বিয়ে করার পরিকল্পনার কথাও। পূর্ণিমা ওই সম্পর্কের কথা মনে করিয়ে দিতেই শাকিব বলেন, ‘আমার বাসার কাছাকাছি ছিল ওর বাড়ি। দেখতেও খুব সুন্দরী ছিল। আমাকে খুব ভালোবাসত, আমিও ভালোবাসতাম। মনে মনে তাকেই বিয়ে করতে চেয়েছি। ব্যাপারটি আমার খুব অবাক লাগে। মাঝেমধ্যে একা থাকার সময় ভাবি—আমি যেতে চাইলাম কোথায়, কার সঙ্গে থাকতে চাইলাম, ভালোবাসলাম কাকে আর গেলাম কোথায়?’

প্রেম ভেঙে যাওয়ার কারণ জানতে চাইলে শাকিব খান বলেন, ‘বেশি ভালোবাসা থাকলে আমরা ছোট ছোট বিষয়ে অভিমান করি। একে অপরের প্রতি খুব মান-অভিমান হয়। ভালোবাসা বেশি ছিল, তাই ছোট ছোট বিষয়েও রাগ করে ফেলতাম। আসলে কী থেকে কী হয়ে গেল, বুঝে উঠতে পারিনি। বিষয়টি আমার কাছে মিস্ট্রি থেকে গেছে।’

এরপর পূর্ণিমা জানতে চান, সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় তিনি রিগ্রেট ফিল করেন কি না। শাকিব খানের সোজাসাপটা উত্তর, ‘একদম, খুব।’ এ সময় শাকিবকে কিছুটা আবেগপ্রবণ দেখা যায়।

এখনো ওই তরুণীকে মিস করেন কি না—জানতে চাইলে শাকিবের উত্তর ‘মাঝেমধ্যে মিস করি তাকে। তবে এখন আর যোগাযোগ নেই। যোগাযোগ আর করতে চাইনি। তার সেই আগের বাসার সামনে দিয়ে এখনো আমার যাতায়াত হয়, কিন্তু তার খোঁজ জানি না। সে আসলে অনেক ভালো কিছু ডিজার্ভ করে।’

সেই ভালোবাসা পূর্ণতা না পেলেও পরবর্তী সময়ে শাকিব খান ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে। তবে এখন আর নিজের এই সম্পর্কগুলো নিয়ে কোনো কথা বলতে চাইলেন না তিনি।

শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250